advertisement

Nadia News: কালীপুজোয় গন্ডগোলের জেরে মারধরের অভিযোগ গৃহবধুর

Last Updated:

গৃহবধূকে মারধরের অভিযোগ, বাধা দিতে গেলে শ্লীলতাহানি। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়। জানা যায় কালী পুজোয় গন্ডগোলকে ঘিরে বচসা বাঁধে ওই গৃহবধুর সঙ্গে বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের।

+
রানাঘাট

রানাঘাট মহাকুমা হাসপাতালের জরুরি বিভাগ

#নদিয়া : গৃহবধূকে মারধরের অভিযোগ, বাধা দিতে গেলে শ্লীলতাহানি। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়। জানা যায় কালী পুজোয় গন্ডগোলকে ঘিরে বচসা বাঁধে ওই গৃহবধুর সঙ্গে বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের। বচসা মিটে গেলে শুক্রবার আনুমানিক সন্ধে সাতটা নাগাদ ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে ফুলিয়া চটকা তলা রেলগেটের কাছে হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ ওই সময় ফুলিয়া চটকা তলা রেলগেটের কাছে বিজয় সরকার, প্রসেনজিৎ বসাক, চন্দন বর্মন নামে অভিযুক্তরা ওই গৃহবধূকে লক্ষ্য করে কটু কথা বলে। সেই সময় প্রতিবাদ করতে গেলে তাদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়।
গৃহবধূর মা অভিযোগ করেন ওই তিন অভিযুক্ত তার মেয়েকে এলোপাতাড়ি কিল, চড়, ঘুসি, লাথি মারতে থাকে যার ফলে ওই গৃহবধূ পেটে ভীষণভাবে আঘাত পায়। এরপর তার চুড়িদার ছিঁড়ে দিয়ে তার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে পালাতে যায়। যার ফলে গুরুতর জখম হয় ওই গৃহবধূ। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে ভর্তি করা হয় রানাঘাট হাসপাতালে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। এরপরই গৃহবধূর মা অভিযুক্তদের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
আরও পড়ুনঃ সড়কপথে ভিসা চালু করার দাবিতে প্রতিবাদ গেদে সীমান্তে
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই সম্পূর্ণ হল কালীপুজো। কালীপুজোর বিসর্জনকে ঘিরে নদিয়ার কৃষ্ণনগরেও বচসা বাঁধে এবং সেই বচসার কারণেই মৃত্যু হয় এক যুবকের যিনি পেশায় দমকল কর্মী ছিলেন বলে জানা যায়। যদিও ইতিমধ্যেই ওই ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে প্রশাসন সূত্রে খবর।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কালীপুজোয় গন্ডগোলের জেরে মারধরের অভিযোগ গৃহবধুর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement