advertisement

Murshidabad News: ভরতপুরের কিশোরী খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের

Last Updated:

তদন্তের স্বার্থেই ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কীভাবে সে টিনা খাতুন নামে ওই কিশোরীকে খুন করেছিল তাও হাতে-কলমে দেখিয়ে দেয় ধৃত প্রতীক।

+
title=

মুর্শিদাবাদ: ভরতপুরের কিশোরী খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের। মূল অভিযুক্তকে গ্রেফতারের পর তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সফলভাবে ঘটনার পুননির্মাণ করল ভরতপুর থানার পুলিশ।
গত ১৯ এপ্রিল মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তালাপুকুর থেকে কিশোরী টিনা খাতুনের (১৭) দেহ উদ্ধার হয়। মৃত কিশোরীর বাড়ি ভরতপুরের‌ই বাজারপাড়ায়। ঐদিনই রাতে টিনা খাতুনের পরিবার থানায় খুনের অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে রবিবার রাতে ভরতপুরের সুরপাড়া থেকে প্রতীক শেখ নামে একজনকে গ্রেফতার করে। আদালতে তোলা হলে বিচারক ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপরই প্রতীক শেখকে লাগাতার জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
advertisement
advertisement
তদন্তের স্বার্থেই ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কীভাবে সে টিনা খাতুন নামে ওই কিশোরীকে খুন করেছিল তাও হাতে-কলমে দেখিয়ে দেয় ধৃত প্রতীক। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনার পুনর্নির্মাণ সফলভাবে হয়েছে। এর ফলে এই হত্যা রহস্যের খুব দ্রুত কিনারা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভরতপুরের কিশোরী খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement