advertisement

Murshidabad News: নির্বাচনের আগেই শুরু বোমাবাজি! গভীর রাতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে একের পর এক বোমা হামলা!

Last Updated:

Murshidabad News: পঞ্চায়েত নির্বাচনের দামামা এখনও ঠিক ভাবে বেজে ওঠেনি। তার আগেই শুরু বোমাবাজি! গভীর রাতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা! ভয়াবহ ঘটনা

হরিহরপাড়ায় প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা
হরিহরপাড়ায় প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা
#মুর্শিদাবাদ: শুক্রবার রাত্রে দুষ্কৃতী দৌরাত্মের অভিযোগ উঠল হরিহরপাড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে । গভীর রাত্রে হামলার অভিযোগ উঠেছে । দুষ্কৃতীরা বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়  বলে অভিযোগ।বাড়ির নীচে ওই পঞ্চায়েত প্রধানের ছেলের দোকান ও গ্যারেজ রয়েছে তাতেই বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ায় মেয়ারবাগান এলাকার বাসিন্দা রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান রওশনারা বিবির বাড়িতে শুক্রবার গভীর রাত্রে দুষ্কৃতীরা হামলা চালায়। ছোড়া হয় বোমা। ওই পঞ্চায়েত প্রধানের স্বামী জয়নাল আবেদিন হরিহরপাড়া ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ও প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি। রাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রৌশনরা বলেন, তৃণমূল নেতৃত্ব ও নেতাদের জানানো হয়েছে। হরিহরপাড়া থানাতেও জানানো হয়েছে। আমার স্বামীকে মারার জন্যই হামলা চালানো হয়েছিল, আমরা এই ঘটনার তদন্ত চাইছি।
advertisement
বোমা হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রধানের ছেলে আবু হেনা জানান, বাড়িতে লাগানো রয়েছে সিসিটিভি কিন্তু রাতে সেই সিসিটিভি বন্ধ ছিল। সিসিটিভি বন্ধ থাকার সুযোগেই কী এই হামলা তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিন বোমা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। যদিও বোমা হামলার পরই পালিয়ে যায় দুষ্কৃতিরা। কী কারণে বাড়িতে বোমা হামলা বুঝে উঠতে পারছেন না পঞ্চায়েত প্রধান ও তাঁর পরিবার । পঞ্চায়েত নির্বাচনের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নওদায় পঞ্চায়েত প্রধানের স্বামী খুনের পরপরই হরিহরপাড়ায় আরও এক প্রধানের বাড়িতে হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রাও।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নির্বাচনের আগেই শুরু বোমাবাজি! গভীর রাতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে একের পর এক বোমা হামলা!
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement