advertisement

Murshidabad News: জনসাধারণের জন্য খুলে দেওয়া হল বহরমপুর চুয়াপুরের রেল ওভারব্রিজ, শুরু সংলগ্ন অবৈধ দোকান ভাঙার কাজ

Last Updated:

Brehampore News: নির্ধারিত সময় অনুসারে এই কাজ শুরু করা হল সদর মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের উপস্তিতিতে। 

+
বহরমপুরে

বহরমপুরে ভাঙা হচ্ছে অবৈধ দোকান 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ-এলাকার অবৈধ ব্যবসায়ীদের জটিলতা কাটিয়ে অবশেষে বহরমপুরের চুয়াপুর ওভারব্রিজ সংলগ্ন অবৈধ দোকান ভাঙার কাজ শুরু করল প্রশাসন। নির্ধারিত সময় অনুসারে এই কাজ শুরু করা হল সদর মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের উপস্তিতিতে। আগামী ২ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেখানে রাস্তা সম্প্রসারণের পাশাপাশি নতুনভাবে তৈরি করা হবে একটি ট্রাফিক সিগনাল পোস্ট ও পাঁচ রাস্তার মোড়ে একটি ট্রাফিক কন্ট্রোল রুমও তৈরি করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে ওই এলাকায় ২৫ জন অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছে রেলওয়ে ওভারব্রিজের নীচে। শুধু শহরবাসীই নয় সদর শহরে প্রবেশের অন্যতম এই রাস্তা, তাই এই সম্পূর্ণ কাজ যত শীঘ্র সম্ভব সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন :  আগুনে পুড়ে ছাই ১৬ বিঘা জমির পাকা ধান,মাথায় হাত কৃষকদের
ইতিমধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বহরমপুর চুয়াপুরের রেল ওভারব্রিজ। প্রায় ৮ বছরেরও বেশি সময় ধরে এই ফ্লাইওভারের নির্মাণকাজ দেখছিলেন শহরের মানুষ। বহরমপুর স্টেশন সংলগ্ন চুয়াপুর রেলগেট শহরের একটি জনব্যস্ত মোড়। এই রেলগেটের যানজটে তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন শহরের মানুষ। সেই সমস্যার সুরাহার জন্যই রেলগেটের ওপর একটি ফ্লাইওভার নির্মাণের ভার নেয় ভারতীয় রেল । ২০১৪ সালে হয় শিলান্যাস। কিন্তু সেই কাজ শুরু হয়ে বন্ধ পরে থাকে বেশ কয়েকদিন ।
advertisement
advertisement
তার পর এই বছর সেই ব্রিজটি প্রায় সম্পূর্ণ হতে দেখা যায়,যা ইতিমধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে আরও যানজট নিয়ন্ত্রণে আনতে রেল ওভারব্রিজের পাশে সমস্ত অবৈধ দোকান উচ্ছেদ করে দোকান ভেঙে দেওয়া হল প্রশাসনের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: জনসাধারণের জন্য খুলে দেওয়া হল বহরমপুর চুয়াপুরের রেল ওভারব্রিজ, শুরু সংলগ্ন অবৈধ দোকান ভাঙার কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement