advertisement

Arijit Singh | Viral Video: অরিজিৎ সিংয়ের 'হেঁশেল'! গানের সঙ্গে সঙ্গে রেস্তোরাঁতে মন গায়কের! দারুণ সস্তা খাবার! বিশেষ ভিডিও

Last Updated:

Arijit Singh | Viral Video: অরিজিৎ সিংয়ের রেস্তোরাঁতে খাবার খেয়েছেন! নিজেই চালান! সঙ্গে বাবা! ভিডিওতে দেখুন বিশাল কর্মকান্ড

+
জিয়াগঞ্জে

জিয়াগঞ্জে অবস্থিত অরিজিৎ-এর হেঁসেল রেস্টুরেন্ট 

মুর্শিদাবাদঃ দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছেন গায়ক অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার ভুমি পুত্র গায়ক অরিজিৎ সিং। যাকে এক নামে সবাই চেনে। কিন্তু জানেন কি তাঁর গান বাদে সামাজিক কর্মকাণ্ডেও জড়িত তিনি।সঙ্গীত জগতে তাঁর খ্যাতির পাশাপাশি এবার তাঁর পারিবারিক রেস্টুরেন্ট হেঁশেল-এর সুনাম বাড়ছে গোটা রাজ্য জুড়ে। জেলা, রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে জিয়াগঞ্জের হেঁশেল-এর সুখ্যাতি।
একদা নবাবের জেলা মুর্শিদাবাদ ।আর সেই ইতিহাসের আকর খনি হিসাবে দেশ বিদেশে নাম রয়েছে নবাব নগরী তথা বাংলা বিহার ওডিশার এক সময়ের রাজধানী মুর্শিদাবাদেরও। আজকে নবাব নেই রাজত্ব নেই, কিন্তু নাম ও সুনাম অর্জন করেছেন জিয়াগঞ্জের ভুমি পুত্র গায়ক অরিজিৎ সিং ।ইতিহাসের টানে প্রতি বছর প্রায় বহু পর্যটক মুর্শিদাবাদে পা রাখেন। তার মধ্যে বিদেশের পর্যটক রয়েছেন প্রায় অনেকগুন। দেশ বিদেশের পর্যটকরা লালবাগে পা রাখলেই তাঁদের অনেকে সঙ্গীত শিল্পীর টানে পৌঁছে যান লালবাগ থেকে পাঁচ কিমি দূরে জিয়াগঞ্জে।অরিজিৎ-এর পারিবারিক রেস্টুরেন্ট ‘হেঁশেল’-এ। সকাল এগারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দেশ বিদেশের অতিথিদের সামলান অরিজিৎ সিংয়ের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং এবং হোটেলের ম্যানেজার রাজু।
advertisement
advertisement
যদিও শহরে থাকলে মাঝে মাঝে পা রাখেন রেস্তারাঁতে অরিজিৎ নিজেও। তাই হেঁশেল-এ আগত অনেক অতিথিই যান কেশরিয়া গায়ককে দেখার আশায়। গায়ক অরিজিৎ-এর নামে খ্যাত এই রেস্তোরাঁর খাবারের দাম একেবারেই পকেটসই। হেঁশেল-এ রয়েছে পড়ুয়াদের জন্য বিশেষ ছাড়। সোম থেকে শনিবার পড়ুয়াদের পরিবেশন করা হয় ৩০ টাকার ভেজ থালি। বর্তমানে মেনু তালিকা বাড়িয়ে ভেজ থালি ৪০ টাকা করা হয়েছে।
advertisement
পড়ুয়াদের মধ্যে পার্সেলের ব্যবস্থাও রয়েছে। তবে গায়ক অরিজিৎ-এর হোটেলে যে একবার আসে বারবার তাকে আসতে হয় পাত পেরে চেটে পুটে খেতে। দৈনিক দুপুরে ভিড় জমান বহু ছাত্র ও ছাত্রীরা । কলেজের পাশেই অবস্থিত এই হেঁশেল। সেখানেই দুপুরে খাবার খেতে আসে কলেজের পড়ুয়ারা। পাশাপাশি সন্ধ্যার পর থেকেই ভিড় জমে সাধারণ মানুষের। যদিও গায়ক অরিজিৎ কে দেখা যায়না এই হেঁশেলে। তবে পারিবারিক এই হেঁশেল আজকে খুব জনপ্রিয় করেছে আম জনতার কাছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Arijit Singh | Viral Video: অরিজিৎ সিংয়ের 'হেঁশেল'! গানের সঙ্গে সঙ্গে রেস্তোরাঁতে মন গায়কের! দারুণ সস্তা খাবার! বিশেষ ভিডিও
Next Article
advertisement
Yuva Sathi Scheme Controversy: যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে! ময়নাগুড়ির তৃণমূল ব্লক সভাপতির বেফাঁস মন্তব্য ভাইরাল
যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে!ময়নাগুড়ির তৃণমূল নেতার বেফাঁস মন্তব্য ভাইরাল
  • রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার৷ এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা৷ খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকেই এই ভাতার টাকা যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে৷ যদিও এই যুবসাথী প্রকল্প নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন জলপাইগুড়ির এক তৃণমূল নেতা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement