advertisement

মা-ছেলের যোগসাজশেই ভাড়াটে খুনি দিয়ে হত্যা, সিভিক ভলান্টিয়ার খুনে ধৃত শাশুড়িও

Last Updated:

আগে থেকেই স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল শম্পার পরিবার ৷ মৃতার দাদা পুলিশকে জানিয়েছিলেন, সম্পত্তির লোভেই খুন করা হয়েছে তাঁর বোনকে ৷

#কলকাতা: নিজে প্রতিবন্ধী, খুন করার মতো সামর্থ্য নেই, তাই নিয়োগ করা হয়েছিল ভাড়াটে খুনি ৷ মা-ছেলের যোগসাজগে সেই খুনিই গত শুক্রবার খুন করে সিভিক ভলান্টিয়ার শম্পা দাসকে ৷ কৈখালি খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এবার গ্রেফতার করা হল শম্পার শাশুড়ি মীরা দাসকেও ৷ সোমবার সকালেই জেরার মুখে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নিয়েছিলেন শম্পার স্বামী সুপ্রতিম দাস ৷ তখনই তাঁকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ ৷ সুপ্রতিমকে জেরা করে এবার তাঁর মাকেও গ্রেফতার করা হল ৷
আগে থেকেই স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল শম্পার পরিবার ৷ মৃতার দাদা পুলিশকে জানিয়েছিলেন, সম্পত্তির লোভেই খুন করা হয়েছে তাঁর বোনকে ৷ রাজারহাটে শম্পার যে তিন কাঠা জমি রয়েছে তার উপর লোভ ছিল শম্পার স্বামী ও শাশুড়ির ৷
গত শুক্রবার কৈখালির চিড়িয়ামোড়ে নিজের বাড়িতেই রহস্যজনকভাবে খুন হন নিউ টাউন থানার ওই মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ তাঁর স্বামীকে চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ ৷ হাসপাতালে নিয়ে গেলে সিভিক ভলান্টিয়ার শম্পা দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
advertisement
advertisement
ওইদিন তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ফোন করে তাঁকে ডেকেছিলেন স্বামী সুপ্রতিম ৷ বাড়িতে মাংস কিনে এনেছেন বলে শম্পাকে তাড়াতাড়ি ফেরার কথা বলেছিলেন তিনি ৷ কিন্তু আসল ঘটনা অন্য ৷ বাড়িতে আগে থেকেই ফিট করা ছিল ভাড়াটে খুনি ৷ শম্পা বাড়ি ঢুকতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে খুনি ৷ শম্পাকে খুন করে, সুপ্রতিমকে চেয়ারে বেঁধে তাঁর শরীরে একাধিক ক্ষত করে দেয় খুনি ৷
advertisement
শুক্রবার রাত সাড়ে ৮টায় কাজ করে বাড়ি ফেরেন শম্পা দাস। সেই সময় তাঁর স্বামী সুপ্রতিম ও শ্বাশুড়ি বাড়িতে ছিলেন। সাড়ে তিন বছরের ছেলে বাইরে ছিল। সাড়ে ন'টা নাগাদ বাড়িতে ঢুকে সিড়িতে রক্ত দেখে কাঁদতে শুরু করে ছেলে। প্রতিবেশীরা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শম্পা, ঘরে চেয়ারে হাত পা বাঁধা, আহত অবস্থায় রয়েছেন সুপ্রতিম দাস। সে সময় সুপ্রতিম নিজেও জানিয়েছিলেন, দুষ্কৃতিদের বাধা দিতে গিয়েই জখম হয়েছেন তিনি ৷ যদিও প্রাথমিক তদন্তের পর থেকেই পুলিশের অনুমান ছিল, স্ত্রীকে খুন করে দুষ্কৃতী হামলা ও লুঠের অভিনয় করছেন শম্পার স্বামী সুপ্রতিম। দেহের আঘাতও নিজেই করেছেন তিনি অথবা ঘটনা সাজানোর অন্য কাউকে দিয়ে করিয়েছেন ৷ সুপ্রতিমকে জেরা করতে গিয়ে পুলিশের সন্দেহ আরও গাঢ় হয় ৷ তাঁর বয়ানে প্রথম থেকেই প্রচুর অসঙ্গতি ধরা পড়ে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মা-ছেলের যোগসাজশেই ভাড়াটে খুনি দিয়ে হত্যা, সিভিক ভলান্টিয়ার খুনে ধৃত শাশুড়িও
Next Article
advertisement
Dushyant Nariala: তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
  • রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা৷

  • নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নারিয়ালাকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন৷

  • প্রশাসনিক পদে তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই আইএএস অফিসারের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement