advertisement

মিজোরামে বেড়েই চলেছে ক্যান্সার, তিন বছরে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে ৪ হাজার

Last Updated:

২০১৫ থেকে ২০১৭ সালে মোট ৪,৭৬৪ জন ক্যান্সারে আক্রান্ত হয়েছে ৷ এদের মধ্যে ২,২৫৪ জন মহিলা এবং বাকি ২,৫০৮ জন পুরুষ ৷

#আইজল: উত্তর পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য মিজোরাম ৷ জনপরিসংখ্যানের বিচারে এই রাজ্যে প্রতি বর্গকিলোমিটারে তৃতীয় জনবিরল রাজ্য ৷ সর্বসাকুল্যে এই রাজ্যের জনসংখ্যা মাত্র ১১ লক্ষ ৷ কিন্তু এই রাজ্যেই আশ্চর্যজনকভাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ যার জেরে এই রাজ্যকে ‘ক্যান্সার ক্যাপিটাল অফ ইন্ডিয়া’-ও বলা হয়ে থাকে ৷ পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি(পিবিসিআর)-র তথ্য অনুযায়ী, শেষ তিন বছরে এই রাজ্যে ৪,৭৬৪ জন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৷
মারণরোগ ক্যান্সারকে রুখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার ৷ কিন্তু প্রতি বছরই ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ পিবিসিআর-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৭ সালে মোট ৪,৭৬৪ জন ক্যান্সারে আক্রান্ত হয়েছে ৷ এদের মধ্যে ২,২৫৪ জন মহিলা এবং বাকি ২,৫০৮ জন পুরুষ ৷ সেই রিপোর্ট থেকেই জানা যাচ্ছে, ২০১৫-১৬ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ১,৬৭২ জন মারা গিয়েছেন ৷ প্রতি বছর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কমবেশি ৮৩৬ জনের মৃত্যু হচ্ছে ৷ বছরের পর বছর ক্যান্সার রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে এই রাজ্যে অন্য রাজ্যের তুলনায় ৷ মিজোরামে ফুসফুস ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, হাইপোফারনিক্স, সার্ভিক্স ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ পাশাপাশি গত কয়েক বছরে মিজোরামে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের মাত্রাও ক্রমশ বাড়ছে ৷
advertisement
ইতিমধ্যেই মিজোরামে তৈরি করা হয়েছে ক্যান্সার হাসপাতাল ৷ মিজোরামের রাজধানী আইজলে তৈরি করা হয়েছে এই হাসপাতাল ৷ এই হাসপাতালেই ক্যান্সার প্রতিরোধের জন্য বেশ কিছু নতুন যন্ত্রপাতিও আনা হয়েছে ৷ এছাড়াও আইজল সিভিল হাসপাতালে এবং এমআইএমইআর মেডিকেল কলেজেও ক্যান্সারেও বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে ৷ ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য রয়েছেন উচ্চমানের ডাক্তারও ৷ এরফলে অন্য রাজ্যে যাওয়ার দরকার নেই ৷ মিজোরামে থেকেই চিকিৎসা সম্ভব রোগীদের ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, মিজোরামের ১৯.৬৩ শতাংশ মানুষ বিপিএল তালিকাভুক্ত ৷ সমীক্ষা বলছে, দিনকে দিন ক্যান্সার আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে রাজ্য জুড়ে ৷ তাতে রাজ্য সরকারের উচিত ক্যান্সারের চিকিৎসার খরচ দ্রুত কমিয়ে মধ্যবিত্তের নাগালে নিয়ে আসার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মিজোরামে বেড়েই চলেছে ক্যান্সার, তিন বছরে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে ৪ হাজার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement