advertisement

বেলগাছিয়ার কাছে মেট্রোতে ধোঁয়া, দমদম-গিরিশ পার্ক বন্ধ মেট্রো চলাচল

Last Updated:

দমদম থেকে গিরিশ পার্ক অবধি বন্ধ রয়েছে মেট্রো চলাচল ৷ বেলগাছিয়ার কাছে মেট্রো থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷

#কলকাতা: দমদম থেকে গিরিশ পার্ক অবধি বন্ধ রয়েছে মেট্রো চলাচল ৷ বেলগাছিয়ার কাছে মেট্রো থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ এরপরই বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল ৷ আতঙ্কে মেট্রো ছেড়ে বেরিয়ে আসেন যাত্রীরা ৷
যাত্রীরা ভয়ে মেট্রো স্টেশন ছেড়ে বেরিয়ে আসেন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ৷ স্টেশন এবং মেট্রোর ভিতরে শুরু হয়েছে চুলচেরা তল্লাশি ৷ যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল ৷ যার জেরে অফিস এবং স্কুল-কলেজ ফেরত যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন ৷
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর ৩.২৪ নাগাদ দমদম থেকে মেট্রোটি ছাড়ে ৷ মেট্রোটি বেলগাছিয়া স্টেশনে ঢুকতেই ধোঁয়া বেরোতে শুরু করে ৷ বেলগাছিয়া স্টেশনে মেট্রোতে ঢুকতেই পোড়া গন্ধ বেরোতে শুরু করে মেট্রো থেকে ৷ একটি বগি থেকে ধোঁয়াও বেরোতে শুরু করে ৷ এরপরই বেলগাছিয়া স্টেশনে মেট্রো ঢুকতেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেলগাছিয়ার কাছে মেট্রোতে ধোঁয়া, দমদম-গিরিশ পার্ক বন্ধ মেট্রো চলাচল
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement