advertisement

খুলছে না মেট্রোর দরজা, কবি নজরুল স্টেশনে চালকের কামরা দিয়ে যাত্রীদের উদ্ধার

Last Updated:
#কলকাতা: দমদম স্টেশনের পর এবার কবি নজরুল স্টেশন ৷ ফের মেট্রোয় ভোগান্তি ৷ মেট্রোর দরজা না খোলায় কামরার ভিতরই আটকে পড়লেন বহুযাত্রী ৷ অবশেষে চালকের কামরা দিয়ে যাত্রীদের উদ্ধার করে বাইরে বের করে আনা হল ৷
বুধবার সকালে মেট্রোযাত্রীরা পড়লেন দুর্ভোগের মুখে ৷ কবি সুভাষগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দমদম মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক ৷ আর এই ঘটনার পরেই বিপর্যস্ত হয়ে পড়ে মেট্রো পরিষেবা ৷
অন্যদিকে, কবি নজরুল স্টেশনেও ভোগান্তি ৷ এসি রেকের দরজা না খোলায়, দাঁড় করিয়ে রাখা হয় ট্রেন ৷ চালকের কামরা দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয় ৷
advertisement
advertisement
জানা গিয়েছে,  মেট্রোর কামরায় বিদ্যুৎ সংযোগ ছিল না ৷ মেট্রোকর্মীরা যাত্রীদের বেরিয়ে আসতে বলেন ৷ বিকল এসি রেকটি কারশেডে পাঠানো হচ্ছে ৷ যাত্রীদের জন্য অন্য ট্রেনের ব্যবস্থা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খুলছে না মেট্রোর দরজা, কবি নজরুল স্টেশনে চালকের কামরা দিয়ে যাত্রীদের উদ্ধার
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement