advertisement

কলকাতা মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন, শ্বাসরোধ হয়ে মৃত ১

Last Updated:
#কলকাতা: সাতসকালে কলকাতা মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন লাগে ৷ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ৷ আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে ৷ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় কলেজের মেডিক্যাল স্টোর ৷ কলকাতা মেডিক্যাল কলেজে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় সইদুল ইসলাম মল্লিকের ৷
এখনও অবধি ১ জনের মৃত্যুর খবরই মিলেছে ৷ মৃত সইদুল ইসলাম খানাকুলের বাসিন্দা ৷ সইদুলের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করলেন সইদুলের ছেলে ৷ তিনি বলেন, ‘আগুন লাগার পর স্ট্রেচার বা ট্রলি মেলেনি ৷ আমিই বাবাকে ধরে নীচে নামাই ৷ কিছুক্ষণ বাবা হাসপাতাল চত্বরেই বসেছিল ৷ বাবার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল ৷ পরে জরুরি বিভাগে নিয়ে গেলে বাবার মৃত্যু ৷’
advertisement
advertisement
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগুন লাগার পর ২৫০ জন রোগীকে নিরাপদ স্থানে সরানো হয়েছে ৷ কাপড়ে মুড়িয়ে বের করা হয় রোগীদের ৷ খোলা আকাশের নীচে রাখা হয় রোগীদের ৷ উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ উদ্ধারকাজে সামিল হন রোগীর পরিজনেরাও ৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন, শ্বাসরোধ হয়ে মৃত ১
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement