advertisement

দিল্লি পৌঁছেই অসুস্থ বাজপেয়ীকে দেখতে হাসপাতালে মমতা

Last Updated:

রাজ্যের স্বার্থেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার সকালে রেড রোডের মঞ্চে সম্প্রীতির বার্তা দিয়েই দিল্লি পাড়ি দিলেন তিনি ৷

#কলকাতা: রাজ্যের স্বার্থেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার সকালে রেড রোডের মঞ্চে সম্প্রীতির বার্তা দিয়েই দিল্লি পাড়ি দিলেন তিনি ৷ আগামীকাল রাষ্ট্রপতি ভবনে সকাল ৯টায় উপস্থিত বৈঠক হতে চলেছে ৷ প্রধানমন্ত্রী ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ মন্ত্রীরা ৷
শনিবার সকালে রেড রোডের নামাজে অংশগ্রহণ করেন মমতা ৷ সেই নমাজের মঞ্চ থেকেই পৌঁছে দেন সম্প্রীতির বার্তা ৷ আর নমাজের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পরই বিকেলের বিমানে দিল্লি পৌঁছেই অটল বিহারী বাজপেয়ীকে দেখতে যান তিনি ৷ দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন তিনি ৷
অপরদিকে, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা অরবিন্দ কেজরিওয়ালেরও ৷ কিন্তু দিল্লিতে বিগত কয়েক মাস ধরে আইএস অফিসারদের ধর্মঘট চলছে ৷ যার জেরে থমকে গিয়েছে দিল্লির প্রশাসনিক কাজ ৷ কিন্তু প্রধানমন্ত্রীর সামনে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করা হলেও সুফল মিলছে না ৷ যার জেরে গত ছ’দিন ধরে লেফটেন্যান্ট গভর্নরের ঘরের সামনে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও তাঁর তিন মন্ত্রী রাজভবনে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ এই বিষয়টি নিয়ে আলোচনা করতেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন মমতা ৷ শনিবার রাতেই সম্ভবত কেজরির সঙ্গে দেখা করবেন মমতা ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, নীতি আয়োগের বৈঠকে যেতে নারাজ ছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু নীতি আয়োগের বিষয় ও অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পর নিজের সিদ্ধান্ত বদলে দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দিল্লি পৌঁছেই অসুস্থ বাজপেয়ীকে দেখতে হাসপাতালে মমতা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement