advertisement

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জেরে মেট্রোর কাজ বন্ধ রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Last Updated:
#কলকাতা: মাঝেরহাট সেতুতে দুর্ঘটনার পর বহু প্রশ্ন। বহু আশংকা। শহরের অন্য ব্রিজের হাল নিয়েও সংশয় বাড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন নিত্যযাত্রীরা। এই অবস্থায় ব্রিজগুলির রক্ষণাবেক্ষণে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সেতুতে নিষিদ্ধ হচ্ছে ভারি যান চলাচল। তৈরি হচ্ছে একাধিক মনিটারিং কমিটি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাঝেরহাটে বিপর্যয়স্থলে মেট্রোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার দার্জিলিং থেকে মাঝেরহাটে যান মুখ্যমন্ত্রী ৷ সেখানে গিয়ে তিনি বলেন যে মেট্রোর কাজের জন্য কিছু সমস্যা দেখা দিয়েছিল ৷ তবে কে দায়ী তার জন্য তদন্ত করা হবে ৷ ঠিক কোন কারণ রয়েছে  ব্রিজ ভাঙার পিছনে সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷ দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
advertisement
তবে যে সংস্থা ওই এলাকায় মেট্রো রেলেক কাজের দায়িত্বে ছিল তারা জানিয়েছেন যে মেট্রোর কাজের সঙ্গে ব্রিজ ভাঙার কোনও যোগাযোগ নেয় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জেরে মেট্রোর কাজ বন্ধ রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement