advertisement

Malda News: মুখোমুখি দুই বাইকের সংঘর্ষে মৃত এক, গুরুতর আহত আরও একজন

Last Updated:

পুরনো মালদহে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, গুরুতর আহত আরও একজন

মালদহ: জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ দুই বাইকের। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর জখম আরও একজন। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরনো মালদহে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে হাবলু চৌধুরী (৪৫) ও সঞ্জীত মুরিয়ালি নামে দুই ব্যক্তি গাজোলের আট মাইল থেকে বাঁশ কিনে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পুরনো মালদহের শিমুলধাপ এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইক তাঁদের ধাক্কা মারে। দু’জনেই রাস্তার উপর ছিটকে পড়ে যান। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় দু’জনকেই মালদহ মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা হাবলু চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন। সেখানেই গুরুতর আহত সঞ্জীত মুরিয়ালির চিকিৎসা চলছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, মৃত ও আহত দু’জনেরই বাড়ি পুরনো মালদহের নারায়ণপুর এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘাতক বাইকটির সন্ধান চলছে।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মুখোমুখি দুই বাইকের সংঘর্ষে মৃত এক, গুরুতর আহত আরও একজন
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement