advertisement

Malda News: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল মালদহ মেডিকেল

Last Updated:

বাইক দুর্ঘটনায় আহত রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করলেন মৃতের আত্মীয়রা। প্রতিবাদে মালদহ মেডিকেল কলেজে বিক্ষোভ দেখান তাঁরা

মালদহ: দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিজনদের। মৃতের ক্ষুব্ধ আত্মীয়রা মালদহ মেডিকেল কলেজের শনিবার ব্যাপক বিক্ষোভ দেখান। শেষে ইংরেজবাজার থানার পুলিশকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।
মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই বাইক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছিলেন জয় কুণ্ডু (২৩)। তাঁর বাড়ি হবিবপুরের কেন্দুয়া গ্রামে। এদিন সকালে তিনি কালিয়াচক থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাধাপুকুর বাইপাস এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় থাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়।
advertisement
advertisement
চিকিৎসা চলাকালীন দুপুর বারোটা নাগাদ ওই যুবকের মৃত্যু হয়। মৃতের পরিজনদের অভিযোগ, সকালে ভর্তি করলেও ঠিক করে চিকিৎসা হয়নি। চিকিৎসক ও নার্সরা সঠিকভাবে ওই যুবকের সমস্যা জানার চেষ্টা করেননি বলে জানিয়েছেন পরিজনরা। কার্যত বিনা চিকিৎসায় জয় কুণ্ডুর মৃত্যু হয়েছে বলে দাবি। ওই যুবকের মৃত্যুর পরই পরিবারের সদস্যরা চিকিৎসক ও নার্সদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল মালদহ মেডিকেল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement