advertisement

সম্পর্ক মানল না পরিবার, কীটনাশক খেয়ে আত্মঘাতী যুগল

Last Updated:

দীর্ঘদিন ধরেই ভালবাসত একে অপরকে ৷ কিন্তু মানতে রাজি ছিল না পরিবার ৷ শেষ পর্যন্ত কীটনাশক খেয়ে আত্মঘাতী হল যুবক-যুবতী ৷ বাঁকুড়ার জয়পুর থানার হীরাপুর গ্রামের ঘটনা ৷ বুধবার সন্ধ্যায় গ্রামের স্কুলের পাশে থাকা একটি জঙ্গল থেকে যুগলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ ।

#বাঁকুড়া: দীর্ঘদিন ধরেই ভালবাসত একে অপরকে ৷ কিন্তু মানতে রাজি ছিল না পরিবার ৷ শেষ পর্যন্ত কীটনাশক খেয়ে আত্মঘাতী হল যুবক-যুবতী ৷
বাঁকুড়ার জয়পুর থানার হীরাপুর গ্রামের ঘটনা ৷ বুধবার সন্ধ্যায় গ্রামের স্কুলের পাশে থাকা একটি জঙ্গল থেকে যুগলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ । এলাকার মানুষ পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ গ্রামে গিয়ে জঙ্গলের ভেতর থেকে ওই যুগলের মৃতদেহ উদ্ধার করে । মৃতদের নাম নীলাঞ্জন সিং ও পায়েল চৌধুরী ।
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত নীলাঞ্জন সিং এর বাড়ি জয়পুর থানার হীরাপুর গ্রামে । পায়েলের বাড়ি পাশের মাধবগঞ্জ গ্রামে । দু’জনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । সম্পর্কের কথা জানত দুই পরিবারই ৷ নীলাঞ্জনের পরিবার তা মেনে নিলেও এই সম্পর্ক মানতে রাজি ছিল না পায়েলের পরিবার । গত ১০ -১২ দিন আগে থেকে দু’জনেই নিখোঁজ হয়ে গিয়েছিল । পরিবারের সকলে ভেবেছিলেন একসঙ্গে পালিয়ে গিয়েছে দু’জন । এরপর গতকাল সন্ধ্যায় মৃতদেহ দু’টি উদ্ধার হয় । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ওই যুগল । আজ মৃতদেহ দু’টি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সম্পর্ক মানল না পরিবার, কীটনাশক খেয়ে আত্মঘাতী যুগল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement