advertisement

South 24 Parganas News- ফেব্রুয়ারিতে উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি-র

Last Updated:

কোভিড বিধি মেনেই আগামী ফেব্রুয়ারিতে উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি-র

নবনির্মিত পশ্চিমবঙ্গ টেলি একাডেমি
নবনির্মিত পশ্চিমবঙ্গ টেলি একাডেমি
#দক্ষিণ ২৪ পরগনা- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে, টেলি জগতের কলাকুশলীদের অনেকদিনের দাবি ছিল একটি উন্নত মানের অ্যাকাডেমি গড়ে তোলার (Tele Academy)। সেই মত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সদরে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি (South 24 Parganas News)। আনুমানিক ১৩২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমির। ১০ একর জায়গা নিয়ে গড়ে উঠছে এই একাডেমি। যার মধ্যে থাকছে আধুনিক মানের চারটি স্টুডিও। যেখানে খুব কম খরচে ছোট থেকে বড় পর্দার সিনেমার শুটিং করতে পারবেন পরিচালকরা। অ্যাকাডেমিতে কনটেন্ট রাইটিং, আর্ট ডাইরেকশন, নির্দেশনা ও প্রযোজক, ব্রডকাস্টিং জার্নালিজম সহ একাধিক বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের, অভিজ্ঞ শিক্ষক দিয়ে পড়াশোনা করানো হবে।
কোভিড পরিস্থিতি যদি বাধা হয়ে না দাঁড়ায়, সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমির(Tele Academy)। এইদিন পশ্চিমবঙ্গ টেলি একাডেমির স্ট্যান্ডিং কমিটির সদস্যরা সরজমিনে খতিয়ে দেখলেন টেলি অ্যাকাডেমি প্রস্তুতির কাজ (South 24 Parganas News)। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পাশাপাশি বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক, অভিনেত্রী জুন মালিয়া, প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, ব্রজকিশোর গোস্বামী, বিদেশ বসু, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ও বারুইপুরের মহকুমার শাসক। সকলে মিলিতভাবে খতিয়ে দেখেন টেলি অ্যাকাডেমির প্রস্তুতির কাজ।
advertisement
টেলি অ্যাকাডেমির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক ও বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই টেলি অ্যাকাডেমি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে। এখান থেকে অভিনয় শিখে বাংলা চলচ্চিত্র, বাংলা ছোট ছোট মেগা সিরিয়ালে অভিনয় করার সুযোগ পাবে অভিনেতা-অভিনেত্রীরা। ফেব্রুয়ারি মাসেই চালু হতে চলেছে এই টেলি অ্যাকাডেমি। তার আগেই আমরা সমস্ত বিষয় খতিয়ে দেখলাম (Tele Academy)। এখানে অত্যাধুনিক চারটি স্টুডিও রয়েছে। এই চারটি স্টুডিওতে খুবই কম খরচের মধ্যেই নিজেদের সিনেমার শুটিং সেরে নিতে পারবে পরিচালকেরা। এই অ্যাকাডেমির মধ্যে থাকবে অত্যাধুনিক জিম ও সুইমিংপুল। খুব দ্রুতই টেলি অ্যাকাডেমি খুলতে চলেছে। এই অত্যাধুনিক স্টুডিও ভাড়া, সরকারকে নতুন আয়ের দিশা দেখাবে"। (South 24 Parganas News)
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/Local News/
South 24 Parganas News- ফেব্রুয়ারিতে উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি-র
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement