এসডিপিও-র নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা ! গ্রেফতার অভিযুক্ত
- Published by:Piya Banerjee
Last Updated:
এসডিপিও কে প্রতারণার ফাঁদে ফেলে, পুলিশের জালে অপরাধী
#দক্ষিণ ২৪ পরগনা: কথায় বলে 'চোরের দশ দিন, তো গৃহস্থের একদিন'। এবার সেই ঘটনাই ঘটল কাকদ্বীপে। এসডিপিও কে প্রতারণার ফাঁদে ফেলে, পুলিশের জালে অপরাধী।
কাকদ্বীপের মহকুমা পুলিশ আধিকারিক তথা এসডিপিও অনিল কুমার রায়ের নামে ভুয়ো ফেসবুক আ্যকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনার সূত্রপাত জুলাই মাসে। এসডিপিও অনিল কুমার রায়ের পারিবারিক ছবি ব্যবহার করে খোলা হয়েছিল একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন মানুষের কাছে পাঠানো হয় ফ্রেন্ড রিকোয়েস্ট। ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট অনেকেই একসেপ্ট করেন অনিল কুমার রায় ভেবে। এখানেই শেষ নয়, ওই ফেক অ্যাকাউন্ট থেকে জানানো হয়, অনিল বাবু গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। চিকিৎসার জন্য প্রয়োজন আরো টাকার। তাই ফোন পে বা গুগল পের মাধ্যমে কারুর কাছে ২৫ হাজার, কারুর কাছে ৩০ হাজার টাকা ধার হিসাবে পাঠানোর অনুরোধ জানানো হয়।
advertisement
বিষয়টি নিয়ে তখন অব্দি কিছুই টের পাননি অনিল কুমার রায়। এরপরই ওই পুলিশ আধিকারিকের কাছে পরিচিতদের ফোন আসে। হাসপাতালে ভর্তির কথা জানতে চাওয়া হয়। ঘটনার কথা শুনে অবাক হয়ে যান এই দুধে পুলিশ অফিসার। বুঝতে পারেন তিনিও প্রতারণার শিকার হয়েছেন। ভুয়ো প্রোফাইল থেকে টাকা চাওয়ার বিষয়টি জানতে পারার পরই, অনিলবাবু সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেন।
advertisement
advertisement
সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতারক ভিন রাজ্য থেকে এই প্রতারণার ছক সাজিয়েছে। সেই মত মধ্যপ্রদেশের রাইসেন জেলার পাপডা গ্রামে যায়, সুন্দরবন সাইবার ক্রাইম থানার পিএসআই রিধি সরকারের নেতৃত্বে একটি পুলিশ টিম। সেখান থেকেই গ্রেফতার করা হয় দীনেশ গুরজার নামে এক প্রতারক কে। তার মোবাইল ফোন ব্যবহার করেই এই ভুয়ো ফেসবুক একাউন্টটি খোলা হয়। জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জির তত্ত্বাবধানেই এই অপরাধের দ্রুত কিনারা ও অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলেই পুলিশ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে। এদিন অভিযুক্তকে পুলিশ-হেফাজত চেয়ে কাকদ্বীপ আদালতে হাজির করা হয়। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা পাশাপাশি কি পদ্ধতি ব্যবহার করে তা করা হল সে বিষয়ে আরো বিশদে জানতে, ইতি মধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল।
advertisement
যেখানে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক প্রতারণার শিকার হচ্ছেন, সেখানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন চিহ্ন ?
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
Aug 05, 2021 5:35 PM IST







