South 24 Parganas News- প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা দিতে সুন্দরবনের বাসন্তীতে পরিবেশ মেলা
Last Updated:
প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা দিতে সুন্দরবনের বাসন্তীতে পরিবেশ মেলা
#দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের বুকে বারংবার নেমে এসেছে প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের মানুষদের ঘরবাড়ি থেকে গাছপালাসহ প্রাকৃতিক সম্পদের (South 24 Parganas News)। ফলে, ভারসাম্য নষ্ট হয়েছে পরিবেশের। তাই, গ্রাম স্তরে মানুষজনকে, বিশেষ করে যুবসমাজকে সংগঠিত করে, পরিবেশকে সুরক্ষিত করার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষজন। পরিবেশ সচেতনতা উপলক্ষে এদিন, সুন্দরবনের বাসন্তী ব্লকের শিবগঞ্জে 'লোক চেতনা মঞ্চে'র সহযোগিতায়, একদিনের পরিবেশ মেলার আয়োজন করা হয়। পরিবেশ বিষয়ে মানুষের মধ্যে গণ-সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ।
পরিবেশ মেলায় পরিবেশের উপর বিভিন্ন স্টল বসে। আর এই স্টলের মাধ্যমে পরিবেশ মেলায় তুলে ধরা হয় সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র, সংস্কৃতি, জীবনযাত্রা ও সুন্দরবন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাকে কি করে সংরক্ষণ করা সম্ভব (South 24 Parganas News)। পাশাপাশি কিভাবে একটি মডেল গ্রাম অপ্রচলিত শক্তির দ্বারা চালানো সম্ভব, কোনরকম দূষণ ছাড়া তাও দেখানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তীর বিডিও সৌগত সাহা, সুন্দরবন গবেষক ও লেখক কানাইলাল সরকার ও লোক চেতনা মঞ্চের সম্পাদক প্রবীর বসু সহ বিশিষ্ট ব্যাক্তিত্বেরা।
advertisement
অনুষ্ঠানে বাসন্তী বিডিও সৌগত সাহা বলেন, "দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং তার প্রভাব সুন্দরবনের উপরে পড়ছে। পরিবেশ বাঁচানোর জন্য মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে এবং সুন্দরবনের নদী বাঁধ ও ম্যানগ্রোভ কে রক্ষা করতে হবে"। তিনি আরও বলেন, "যেভাবে ছোট ছোট ছেলেমেয়েদের দ্বারা এই পরিবেশ মেলা আয়োজিত হয়েছে ও বিভিন্ন স্টল এর মাধ্যমে তারা পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরেছে, তা প্রশংসনীয়। বিশেষ করে অপ্রচলিত শক্তি ব্যবহার করে কিভাবে একটি মডেল গ্রাম তৈরী করা সম্ভব তা স্টলে তুলে ধরা হয়েছে" (South 24 Parganas News)।
advertisement
advertisement
পরিবেশ মেলায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ের উপর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি, নবম থেকে দ্বাদশ শ্রেণির ছেলেমেয়েদের নিয়ে কুইজ প্রতিযোগিতাও হয়। মেলায় সুন্দরবনের উপর একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। এমনকি, পরিবেশ মেলায় ছোট ছোট ছেলে মেয়েদের দ্বারা প্লাস্টিক ব্যাবহারের উপর সচেতনতা নাটক এবং সুন্দরবনের লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য "বনের মা বনবিবি পালা" যাত্রা পরিবেশিত হয়। সারাবছরই সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে, চলে নানা কর্মকাণ্ড। এই পরিবেশ মেলার মধ্যে দিয়েই নতুন প্রজন্ম সহ সর্বস্তরের মানুষের মধ্যে পরিবেশ চেতনা জাগ্রত হবে এমনই মনে করছেন মেলা উদ্যোক্তারা।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
Dec 22, 2021 8:30 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
South 24 Parganas News- প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা দিতে সুন্দরবনের বাসন্তীতে পরিবেশ মেলা








