advertisement

North 24 Parganas News- মাত্র এক টাকার বিনিময়ে সৌরবিদ্যুৎ সচেতনতা ও প্রশিক্ষণ শিবির, কাজের হদিশ মিলছে জেলার যুবক-যুবতীদের

Last Updated:

কাজের হদিশ মিলছে জেলার যুবক-যুবতীদের

সৌরবিদ্যুৎ কে কাজে লাগিয়ে চালানো যায় নানা যন্ত্র
সৌরবিদ্যুৎ কে কাজে লাগিয়ে চালানো যায় নানা যন্ত্র
#উত্তর ২৪ পরগনা: অল বেঙ্গল সোলার ওয়ার্কাস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে উত্তর ২৪ পরগনায় এদিন সৌরবিদ্যুৎ সচেতনতা এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় (North 24 Parganas News)। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন কোম্পানির প্রশিক্ষক সহ টেকনিশিয়ান এবং বিক্রেতারা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সৌরবিদ্যুৎ ব্যবসার অভিজ্ঞতা শেয়ার করেন। আর তার মাধ্যমেই শিক্ষানবিশ যুবক-যুবতীরা পেয়ে যায় সৌর বিদ্যুতের বিভিন্ন ব্যবসায়িক কৌশল। পাশাপাশি, প্রশিক্ষণ শিবির থেকে এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন, টোটো চালক, প্রকৃতি বন্ধু থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বদের বিশেষ সম্মানে সন্মানিত করা হয় ও পরিবেশ বন্ধু গাছ, শুভেচ্ছা স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হয়।
অল বেঙ্গল সোলার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পাভেল চক্রবর্তী জানান, বিগত ১৫ বছরের মত, আগামী দিনেও অল বেঙ্গল সোলার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন মাত্র এক টাকায় এ ধরনের প্রশিক্ষণ শিবির চালিয়ে যাবে। সমস্ত করোনা বিধি মেনে ও দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি, সংস্থার আরও এক কর্মকর্তা জলি চক্রবর্তী বলেন, সৌর বিদ্যুৎ প্রশিক্ষণ এবং উদ্যোগের পাশাপাশি আগামী দিনে মহিলাদেরও স্বনির্ভরতার লক্ষ্যে অল বেঙ্গল সোলার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন আরো নানা উদ্যোগ গ্রহণ করবে। বেকার যুবক যুবতীরা কেবলমাত্র চাকরির পেছনে না ছুটে এই ধরনের প্রকৃতিবান্ধব উদ্যোগকে কাজে লাগিয়ে তাদের পেশা বা রোজগারের পথ খুঁজে পাবে। বিদ্যুৎ বিলের দাম যে হারে বারছে, সেই কথা ভেবে এ ধরনের সৌরবিদ্যুৎ সচেতনতা এবং প্রশিক্ষণ শিবিরের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বাসিন্দারাও (North 24 Parganas News)।
advertisement
Rudra Narayan Roy
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News- মাত্র এক টাকার বিনিময়ে সৌরবিদ্যুৎ সচেতনতা ও প্রশিক্ষণ শিবির, কাজের হদিশ মিলছে জেলার যুবক-যুবতীদের
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement