advertisement

২.৩৪ মিনিটে ১১১ পাখির নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলল চন্দ্রকোনার ছোট্ট সোয়েতা

Last Updated:

মাত্র ২ মিনিট ৩৪ সেকেন্ডে ১১১ টি পাখির নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলল চন্দ্রকোনা টাউনের জয়ন্তীপুরের সোয়েতা দত্ত।

#চন্দ্রকোনা: মাত্র ২ মিনিট ৩৪ সেকেন্ডে ১১১ টি পাখির নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলল চন্দ্রকোনা টাউনের জয়ন্তীপুরের সোয়েতা দত্ত। ভিন্ন ভিন্ন প্রজাতির পাখির ছবি দেখে চিহ্নিতকরণ করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান করে নিল সোয়েতা দত্ত। খুব ছোট পাঁচ বছর চার মাস বয়সেই নিজের অসাধারণ প্রতিভার পরিচয় দিল চন্দ্রকোনা দু নম্বর ব্লকের চন্দ্রকোনা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের জয়ন্তীপুর সোয়েতা দত্ত। বর্তমানের সোয়েতা জানা ইন্টারন্যাশনাল স্কুলে সিনিয়ার কেজি ক্লাসের ছাত্রী। ছোট থেকেই তার স্মৃতিশক্তি প্রখর। এই বয়সে নিজের স্মরণশক্তির প্রতিভার দ্বারা জায়গা করে নিলো ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। তার সাফল্যে সারা চন্দ্রকোনা বাসি গর্বিত।
পাশাপাশি তার বাবা, মা , ঠাকুমা গর্বিত এবং আপ্লুত এত বড় সম্মানে সম্মানিত। অভিজিত বাবু জানান ১০ জুন ২০২১ সালে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এ আবেদন করেছিলেন গত ১২ জুলাই পুরস্কারটি ওনাদের বাড়িতে পৌঁছায়।বাবা অভিজিৎ দত্ত মোড়েশ্বর পুর সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের একজন গণিতের শিক্ষক। সোয়েতার মা সুদেষ্ণা দত্ত একজন গৃহবধূ। তার বাবা অভিজিত বাবু জানান, মেয়ের মধ্যে যে অসাধারণ প্রতিভা রয়েছে তা চার বছর বয়স থেকে বুঝতে পেরেছি। সে খুব অল্প বয়স থেকেই যেকোনও কিছু মনে রাখতে পারে।  এমনকি যেকোনও কিছু দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে সে।
advertisement
সোয়েতা একসঙ্গে ১১১ টি ভিন্ন প্রজাতির পাখির নাম মনে রাখতে পারে শুধু তাই নয়, পাশাপাশি পাখিগুলি দেখে তার নাম পর্যন্ত বলে দিতে পারে। শুধু তাই নয় সোয়েতা ছবি আঁকা, গান গাওয়া, কবিতা, আবৃত্তি এবং নাচেও পারদর্শী।  ঠাকুমা ও খুব উচ্ছ্বসিত, আনন্দিত তার নাতনি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান করে নেওয়ার জন্য। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন সোয়েতা এভাবেই আরো রেকর্ডসের অধিকারী হয়। পরিবারের সকলের আশা, আগামীদিনে সোয়েতা পরিবার সমেত জেলার নাম উজ্জ্বল করবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
২.৩৪ মিনিটে ১১১ পাখির নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলল চন্দ্রকোনার ছোট্ট সোয়েতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement