advertisement

Chinese kite thread| Vishwakarma Puja| ৪৫ কেজি বেআইনি চিনা মাঞ্জা সহ হাওড়ায় গ্রেফতার দুই

Last Updated:

Chinese kite thread| Vishwakarma Puja| চিনা মাঞ্জা রোধে বড়োসড়ো সাফল্য হাওড়া সিটি পুলিশের । নিষিদ্ধ এই মাঞ্জা বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে হাওড়ার (Howrah) জগাছা থানা এলাকার অন্তর্গত ধাড়সা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ।

#হাওড়া : চিনা মাঞ্জা রোধে বড়োসড়ো সাফল্য হাওড়া সিটি পুলিশের । নিষিদ্ধ এই মাঞ্জা বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে হাওড়ার (Howrah) জগাছা থানা এলাকার অন্তর্গত ধাড়সা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । দুটি পৃথক গ্রেফতারির ঘটনায় মোট ৪৫ কেজি এই বেআইনি মাঞ্জা সমেত ওই  দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ (Howrah city police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , চায়না মাঞ্জার জেরে দ্বিতীয় হুগলী সেতু ও সাঁতরাগাছি ফ্লাইওভারে কেবল অগাস্ট মাসেই মোট চারটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে । মাঞ্জার আঘাতে শুধুমাত্র গুরুতর জখমই নয় , হাতের একটি আঙুলও বাদ পড়েছে এক বাইক যাত্রীর । শুধু তাই নয় গত কয়েক বছরে জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও বাইক আরোহীদের কাছে কার্যত মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে এই চাইনিজ মাঞ্জা । সরকারের তরফ থেকে এই মাঞ্জা ব্যান করা হলেও প্রশাসনিক নজরদারির অভাবেই বাড়ছে এই বেআইনি মাঞ্জার রমরমা । অন্য মাঞ্জার তুলনায় দাম অনেকটাই কম বলে বিক্রিও হচ্ছে হু হু করে ।
advertisement
বারংবার দুর্ঘটনা ঘটার জেরে নড়েচড়ে বসে জেলা প্রশাসন । পুলিশসূত্রে জানা গেছে , গত কয়েকদিন ধরে হাওড়ার(Howrah)  জগাছা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চাইনিজ মাঞ্জা বিক্রির খবর ছিল তাদের কাছে । তারপর গতকাল রাতে হাওড়ার ধাড়সা এলাকায় হানা দিয়ে একজনকে গ্রেফতার করে । এরপরে এদিন ধাড়সা হরিসভা এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ । অভিযুক্তদের বিরুদ্ধে দন্ডবিধির ১৮৮ / ৩৩৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে পুলিশসূত্রে । পুলিশসূত্র মারফত আরও জানা গেছে , বেআইনি এই মাঞ্জার রমরমা রুখতে এরকমই কড়া অভিযান আবারও চালানো হবে ।
advertisement
advertisement
আর কিছুদিনের মধ্যেই আসছে বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) । সারা আকাশ ছেয়ে যাবে ঘুড়িতে । তার আগে এই বেআইনি মাঞ্জার বিরুদ্ধে পুলিশের নজরদারি কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার ।
শান্তনু চক্রবর্তী 
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Chinese kite thread| Vishwakarma Puja| ৪৫ কেজি বেআইনি চিনা মাঞ্জা সহ হাওড়ায় গ্রেফতার দুই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement