advertisement

Howrah News| IPS হলেও ছবি এঁকে তাক লাগলেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসিপি

Last Updated:

Howrah News| তিনি জানান অন্য পেশার সাথে জড়িত কেউ ছবি আঁকলে দোষ নেই পুলিশ ছবি আঁকলেই দোষ!

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া: সমাজের আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা সর্বদা বদ্ধ পরিকর , মানুষকে জরুরি পরিষেবা দিতে যাদের সর্বদা মাথার ঘাম পায়ে ফেলতে হয় তারা আর কেউ নয় পুলিশ ছাড়া । সমাজের প্রতিটা মানুষকে নিরন্তর পরিষেবা দিতে সর্বদা সজাগ থাকতে হয় তাদের ।
কর্তব্যের প্রতি দায় - বদ্ধতায় জীবনের বেশিরভাগ সময় নিজেদের বন্ধু-বান্ধব এমনকি পরিবার - পরিজনদের ছেড়েও থাকতে হয় তাদের । এমনকি উৎসবের দিনেও সাধারণ মানুষকে পরিষেবা দিতে উর্দি পরে নিজেদের দায়িত্ব সামলাতে রাস্তায় নামেন । সারাদিন কাজের ব্যস্ততায় জীবনে হয়ত আর কিছু করারই সময় থাকে না তাদের । সাধারণ মানুষের পুলিশ সম্পর্কে এই ধারণাটাই চলে আসছে বহু দিন ধরে । কিন্তু ছবি আঁকছে পুলিশ ! আবার যে সে পুলিশ নয় তাও আবার খোদ ডি.সি.পি ।
advertisement
ভাবতে অবাক লাগলেও কাজের ফাঁকেই দীর্ঘদিন ধরে ছবি আঁকছেন হাওড়া ডিস্ট্রিক্ট কমিশনার অফ পুলিশ হেডকোয়ার্টার শ্রী দ্যুতিমান ভট্টাচার্য । মধ্য হাওড়ার ঘোষপাড়ার একটি আর্ট গ্যালারিতে চলছে দেবী দুর্গার আগমনী নিয়ে চিত্র প্রদর্শনী । আর সেখানে নামী দামী শিল্পীদের আঁকা ছবির পাশাপাশি স্থান পেয়েছে দ্যুতিমান বাবুর আঁকা ছবিও ! অ্যাক্রিলিকের মাধ্যমে নিজের হাতে আঁকা একটি ছবি রয়েছে ওই প্রদর্শনীতে ।
advertisement
advertisement
সোমবার বিকেলে ওই আর্ট গ্যালারিতে মা দুর্গার আগমনী নিয়ে চিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্বের উদ্বোধন হয় । নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে ওই প্রদর্শনীর শুভ সূচনা করেন ডি . সি . পি সাহেব ও বিশিষ্ট চিত্রশিল্পী সুদেষ্ণা দাস । দ্যুতিমান বাবু ছবি আঁকার সাথে যুক্ত দীর্ঘদিন ধরে । এর আগে একাডেমী বিড়লা , সীমা - সহ বেশ কয়েকটি আর্ট গ্যালারিতেও তার ছবি সোলো (Solo) ও গ্রুপ (Group) প্রদর্শনীতে স্থান পেয়েছে ।
advertisement
কিভাবে সারাদিন ব্যস্ততার ফাঁকেও ছবি আঁকার সময় পান সেই প্রশ্নে তিনি জানালেন , " অন্য পেশার সাথে জড়িত কেউ ছবি আঁকলে অনেকেই তেমন প্রশ্ন করেনা যেমনভাবে পুলিশ ছবি আঁকলে সেই নিয়ে প্রশ্ন করে । যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারে না তাকেই দিনে ২৪ ঘণ্টা খাটতে হয় । আমাদেরও দিনে নির্দিষ্ট সময় পর্যন্তই ডিউটি করতে হয় । তারপর অবসর সময় যেটুকু থাকে তাতেই ছবি আঁকি । " এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কোভিড বিধি মেনেই প্রদর্শনী দেখার পরামর্শও দেন তিনি ।
advertisement
Santanu Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Howrah News| IPS হলেও ছবি এঁকে তাক লাগলেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসিপি
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement