advertisement

হাওড়ার গ্রামীণ এলাকার স্কুলগুলিকে দেওয়া হচ্ছে অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

Last Updated:

রাজ্যে প্রথম হাওড়ার গ্রামীণ এলাকার স্কুলগুলিকে দেওয়া হচ্ছে অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।

হাওড়া জেলার গ্রামীণ অঞ্চলের স্কুলগুলিতে ছাত্রী ও তার অভিভাবকদের সুবিধার্থে অভিনব উদ্যোগ গ্রহণ করল হাওড়া জেলা পরিষদ । জেলার মোট 14 টি ব্লকের অন্তর্গত 157 টি পঞ্চায়েতের অধীনস্থ স্কুলগুলিতে দেওয়া হল অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন মেশিন । যার মাধ্যমে ছাত্রীরা মাত্র 10 টাকার বিনিময়ে তিনটি স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন । সারা রাজ্যের মধ্যে হাওড়া জেলা পরিষদই এইরকম একটি উদ্যোগ সর্বপ্রথম গ্রহণ করেছে বলে জানিয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় ।  এরই পাশাপাশি হাওড়ার গ্রামীণ এলাকার মানুষের কথা ভেবে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ব্লকে ব্লকে দেওয়া হল Covid অ্যাম্বুলেন্স , শববাহী গাড়ি ও উন্নত মানের ইঞ্জিনচালিত আবর্জনা পরিষ্কারের গাড়ি যা সেস ভ্যান নামে পরিচিত ।
সোমবার দুপুরে হাওড়ার শরৎ সদন প্রেক্ষাগৃহে , জেলা পরিষদের তরফ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেলার পঞ্চায়েত সমিতির সভাপতিদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের জনসাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় , উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝি , জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ সমেত হাওড়া জেলার অন্যান্য বিধায়ক ও কর্মাধ্যক্ষরা ।
advertisement
এই বিষয়ে হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান , হাওড়া জেলা পরিষদের এই উদ্যোগ অদূর ভবিষ্যতে গোটা রাজ্যের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে । পাশাপাশি গ্রামের মানুষদের কষ্ট লাঘব করার জন্য হাওড়া জেলা পরিষদ সর্বদাই প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি । অনুষ্ঠান থেকে রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ রায় ও পুলক রায় জানান , মা মাটি মানুষের সরকারের উন্নয়নের দিকে তাকিয়ে যেভাবে বাংলার জনগণ 2021 এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন , এবার তারই সুফল বাংলার মানুষ পেতে চলেছে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
হাওড়ার গ্রামীণ এলাকার স্কুলগুলিকে দেওয়া হচ্ছে অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement