Tiger Attack in Sundarban|| ভয়ঙ্কর! ফের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলা! জখম কুলতলির কাঁকড়া শিকারি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: বাঘের আক্রমণে রক্তাক্ত লখাই নস্করের চিকিৎসা চলছে হাসপাতালে।
#সুন্দরবন: গত কয়েক মাসে সুন্দরবনে বাঘের হামলার মুখে পড়েছেন প্রায় ৪০ জনের উপর। আক্রমণের ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। রাজ্য সরকারের পর্যটন দফতর, বনদপ্তর মৎস্যজীবীদের বিকল্প জীবিকার জন্য নানান ব্যবস্থা করলেও, সুন্দরবনের গভীরে ঘন জঙ্গল এলাকায়, মাছ কাঁকড়া ধরতে যাওয়ার প্রবণতা কিছুতেই কমছে না। প্রাণহানির আশঙ্কা থাকলেও কেন বারবার এইসব অঞ্চলে ছুটে যাচ্ছেন মৎস্যজীবীরা? কারো কাছেই নেই এই প্রশ্নের স্পষ্ট উত্তর। নিরাপত্তার বিশেষ ব্যবস্থা থাকলেও বারবার ঘটছে এই ধরনের বিপদ। জঙ্গলের আক্রমণের শিকার হতে হচ্ছে মৎস্যজীবীদের।
এ দিন লখাই নস্কর ও সাথে দুই সঙ্গী লক্ষন সর্দার এবং সুজিত নস্কর কে নিয়ে মাছ কাঁকড়া ধরতে গিয়ে আবারো ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ওই কাঁকড়া শিকারী কে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বেণীফেলি জঙ্গল লাগোয়া নদীর খাড়িতে। সকলেই কুলতলির গোপালগঞ্জ অঞ্চলের কৈখালী কাছারি বাজারের বাসিন্দা। সোমবার রওনা দিয়েছিলেন মাছ কাঁকড়া ধরতে। বৃহস্পতিবার সকালে কাঁকড়া ধরার দোন(চার) ফেলে নিজেরা যখন কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় আচমকাই ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে তাদের উপর।
advertisement
নৌকার সামনের দিকে লখাই নস্কর থাকায়, তার ওপরই ঝাঁপিয়ে পড়ে বাঘ। মুহূর্তে চোখের সামনে বাঘের হামলা হতে দেখে বাকি দুইজন নৌকায় থাকা লাঠিসোটা ও বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তোলে। সঙ্গীকে বাঁচাতে ক্রমশ বাঘ কে আঘাত করতে থাকেন বাকিরা। ভয়ে শিকার ছেড়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় বাঘ। এরপর রক্তাক্ত অবস্থায় লখাই কে উদ্ধার করে নিয়ে আসা হয় কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় চিকিৎসকরা তাকে জেলা হাসপাতাল স্থানান্তরিত করে দেয়।
advertisement
advertisement
অপরদিকে, ওই দলটি কুলতলি বিট অফিস থেকে বৈধ অনুমতিপত্র নিয়েই মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন বলে জানান। এক সপ্তাহে প্রায় দুবার বাঘের আক্রমণের শিকার হলেন মৎস্যজীবীরা। বাঘে আক্রান্ত পরিবারগুলি কোনরকম আর্থিক সাহায্য পাচ্ছে না বলে দাবি করা হয় এপিডিআর-র পক্ষ থেকে। পাশাপাশি বিকল্প জীবিকার ব্যবস্থা করার লক্ষ্যে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত বলেও মনে করেন মানবাধিকার সংগঠনের সদস্যরা।
advertisement
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
Nov 18, 2021 9:35 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Tiger Attack in Sundarban|| ভয়ঙ্কর! ফের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলা! জখম কুলতলির কাঁকড়া শিকারি








