advertisement

Mamata on Shopping Malls: ১৬ জুন থেকে খুলতে পারে শপিং মল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগে দেখে নিতে হবে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে কিনা, তবেই মল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন কর্তৃপক্ষ ৷

কলকাতা :  ২৫ শতাংশ কর্মী নিয়ে ১৬ জুন থেকে রাজ্যে খুলতে পারে শপিং মল ৷ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগে দেখে নিতে হবে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে কিনা, তবেই মল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন কর্তৃপক্ষ ৷
প্রসঙ্গত ১৬ জুন জামাইষষ্ঠী ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ, শপিং মল খোলার পরও যাতে ভিড় বেশি না হয়, খেয়াল রাখতে হবে সে দিকেও ৷ তবে শপিং মলের বাইরে যে জামাকাপড়ের দোকান আছে, সেগুলি এখনই খোলা হবে না ৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন ২৯ টি বণিক সংগঠন নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
শপিং মলের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন হোটেল রেস্তরাঁর খোলার বিষয়েও ৷ বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত হোটেল খোলা রাখার বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি ৷ জানান, উপযুক্ত স্যানিটাইজেশন করে এবার খোলা হবে হোটেলগুলি । তিনি গুরুত্ব দিয়েছেন হোটেল ও রেস্তরাঁর কর্মীদের টিকাকরণের উপরেও ৷ জানান, সব হোটেল কর্মীদের টিকা দিতে হবে ৷ এ বিষয়ে তিনি সাহায্য চান বণিকসভাগুলিরও ৷
advertisement
advertisement
হোটেল ও রেস্তরাঁকর্মীদের সঙ্গে গমকল ও চালকলের কর্মী, রেশনদোকানের কর্মীদের টিকাকরণের উপরও জোর দেন মু্খ্যমন্ত্রী ৷  অর্থাৎ কোভিড ছড়ানোর প্রশ্নে যে ক্ষেত্র গুলি সুপারস্প্রেডার, সেখানকার কর্মীদের টিকাকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Mamata on Shopping Malls: ১৬ জুন থেকে খুলতে পারে শপিং মল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement