advertisement

এক মাস পর কবর থেকে বালকের দেহ তুলে, খুনের ঘটনার তদন্ত শুরু পুলিশের

Last Updated:

এক মাস পর কবর থেকে বালকের দেহ তুলে, খুনের ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: এক মাস পর কবর থেকে ৬ বছরের বালকের দেহ উদ্ধার করে খুনের ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। জয়নগর থানা এলাকার গোচরণের  কাঁটাপুকুরিয়া বাসিন্দা ছোট্টু নস্কর। তিনি জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন, জুন মাসের ৭ তারিখে তার ছেলে গোচরণ এলাকার ধোসায় বেড়াতে যায়। ১০ তারিখ সকালে ভাইঝির বাড়ি থেকে ফোন আসে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষন পরে ফের ফোন করে জানানো হয় যে তার ছেলের মৃতদেহ পুকুরে ভাসছে। খবর পেয়ে ছোট্টু ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে যায়। তারা গিয়ে দেখে পুকুরপাড়ে দেহ এবং জলের মধ্যে পা রয়েছে। তারপর ডাক্তার দেখানোর নাম করে তার ছেলেকে নিয়ে গিয়ে বারুইপুর থানা এলাকার সুর্যপুরে কবর দেয়। কিছুদিন কাটার পর ছোট্টুর সন্দেহ হয় ছেলের মৃত্যু নিয়ে। ছেলের ময়নাতদন্তের দাবি করে থানায় অভিযোগ দায়ের করে বাবা। সেইমতন বারুইপুর ও জয়নগর থানার পুলিশ ও বারুইপুর বিডিওর উপস্থিতিতে দেহ তোলা হয় ও ময়নাতদন্তে পাঠানো হয়। ছটু নস্করের অভিযোগ তার ছেলের জলে ডুবে মৃত্যু হয়নি। তার ভাইঝি প্রিয়াঙ্কা শিকারী ও ভাইঝি-জামাই উত্তম শিকারী তার ছেলেকে খুন করেছে।  অভিযোগের ভিত্তিতে আইনানুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ।
/১৯৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মহাকরণ অভিযানে গুলি চালায় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন আন্দোলনকারী। সেইসব বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২১শে জুলাইয়ে পালিত হয় শহিদ দিবস।বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গতবারের মতোই এবছরও ভার্চুয়াল মাধ্যমে \'শহিদ স্মরণে\' অনুষ্ঠানের আয়োজন করা হল সাগর বিধানসভার অন্তভুক্ত সাগরের রুদ্রনগরে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া, সাগর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মদক্ষ আব্দুল সামির শাহ, সাগর ব্লকের যুব সভাপতি স্বপন কুমার প্রধান, ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ সহ তৃণমূল কর্মী সমর্থকরা।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
এক মাস পর কবর থেকে বালকের দেহ তুলে, খুনের ঘটনার তদন্ত শুরু পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement