advertisement

মমতা বন্দোপাধ্যায়ের জন্য বিশেষ ‘গিফ্ট’ মেসির,এক ক্লিকে দেখে নিন সেটা

Last Updated:

দিদি -কে দারুণ শিরোপা দিলেন বার্সেলোনা স্টার লিও মেসি

#কলকাতা: মমতা বন্দোপাধ্যায় নিজেকে সবসময়েই এক নম্বর ভাবতেই পছন্দ করেন  এহেন দিদিকে  এক ছাড়া অন্য কোনও নম্বর দেওয়ার সাহস দেখালেন একজন  ৷ তিনি লিওনেল মেসি ৷
মেসি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য এক স্পেশাল গিফট পাঠিয়েছেন ৷ বার্সেলোনার তারকা হিসেবেই এই গিফট ৷ তিনি নিজের দশ নম্বর দেওয়া একটা জার্সি পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ৷ তাতে আবার লেখা আছে দিদি নম্বর ১০ ৷
আসলে মমতা বন্দোপাধ্যায় নিজের নামে যতটা বিখ্যাত তার চেয়েও তিনি বিখ্যাত ‘দিদি’ হিসেবে ৷ আর পৃথিবীর কিংবদন্তী ফুটবলার এলএম টেনও তাঁকে সেইভাবেই চেনেন ৷
advertisement
advertisement
দিন কয়েক আগে কলকাতায় মোহনবাগানের সঙ্গে বার্সেলোনার এক প্রীতি ম্যাচ হয়েছিল ৷ সেখানেই বার্সা তারকা জুলিয়ানো বেনেত্তি ও জারি লিটমানেন দিদি-র জন্য এই স্পেশাল জার্সি তুলে দেন ফুটবল নেক্সট ফাউন্ডেশনের কর্ণধার কৌশিক মৌলিকের হাতে ৷
advertisement
আসলে কলকাতায় আর্জেন্টিনার হয়ে খেলে গেছেন মেসি ৷ তাই কলকাতা সম্পর্কে তিনি জানেন ৷ তাই বার্সেলোনার দল যখন কলকাতায় খেলতে এসেছিল তখন তিনি মমতা বন্দোপ্যাধায়কে বিশেষ শুভেচ্ছা জানিয়ে স্মারক এই জার্সিটি পাঠিয়েছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মমতা বন্দোপাধ্যায়ের জন্য বিশেষ ‘গিফ্ট’ মেসির,এক ক্লিকে দেখে নিন সেটা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement