advertisement

১০ ঘণ্টার বেশি কম্পিউটার ব্যবহার করলে জানেন কী কী হতে পারে আপনার?

Last Updated:

কম্পিউটার ছাড়া কোনও কাজই আজকের দিনে করা সম্ভব নয় ৷ এই বাস্তবটাকে মেনে নিতে হবেই ৷ কিন্তু চিকিৎসকরা বলছেন, এই

#কলকাতা: কম্পিউটার ছাড়া কোনও কাজই আজকের দিনে করা সম্ভব নয় ৷ এই বাস্তবটাকে মেনে নিতে হবেই ৷ কিন্তু চিকিৎসকরা বলছেন, এই কম্পিউটারই শরীরের ক্ষতি করতে ওস্তাদ ৷ চিকিৎসকদের গবেষণায় দেখা গিয়েছে, দিনে ১০ ঘণ্টার বেশি কম্পিউটার ব্যবহার করলে, শরীরে দানা বাঁধতে পারে নানা রোগ৷
১) ডাক্তারদের কথায়, এক নাগাড়ে বেশিক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকলে প্রথমেই ক্ষতিগ্রস্ত হবে আপনার পেশি ৷ ডাক্তাররা জানিয়েছেন, পেশির সংকোচন ক্ষমতা লোপ পেতে পারে এর ফলে ৷
এমনিতেই দেখা গিয়েছে, যারা কম্পিউটারে বেশিক্ষণ ধরে কাজ করেন, তাদের কোমরে ব্যথা, হাত-পা, হাঁটুতে ব্যথার সমস্যা শুরু হয় ৷ এর থেকে বাঁচতে, ঠিকঠাক বসার চেয়ার বেছে নিন ৷ সব সময় সোজা হয়ে বসুন ৷ একটানা কম্পিউটারের সামনে না বসে বরং মাঝে মধ্যে একটু হাঁটা চলা করুন ৷
advertisement
advertisement
২) দিনে ১০ ঘণ্টার বেশি কম্পিউটারের সামনে বসে থাকলে, মাসিক চাপ পড়ে ৷ আর এর ফলে মুড সুয়িং-এ ভুগতে হতে পারে৷ তাই চিকিৎসকরা বলছেন, এক টানা কাজ না করে, অফিসের বাইরে একটু ঘুরে আসুন ৷
৩) ১০ ঘণ্টার বেশি কম্পিউটারের সামনে বসে থাকলে, যে সমস্যাটি সবচেয়ে বেশি হয় তা হল চোখের সমস্যা ৷ একটানা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টি দুর্বল হতে পারে ৷ তাই কাজ করতে করতে অন্তত, ৫ মিনিটের জন্য চোখ বুজে থাকুন ৷ মাঝে মধ্যেই চোখে মুখে জল ছিটিয় নিন ৷
advertisement
৪) একটানা কম্পিউটারের সামনে বসে থাকলে, মোটাও হয়ে যেতে পারেন ৷ তাই একটু হাঁটা-চলা করা দরকার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
১০ ঘণ্টার বেশি কম্পিউটার ব্যবহার করলে জানেন কী কী হতে পারে আপনার?
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement