advertisement

White Tea : বাড়তি ওজন থেকে হৃদরোগের আশঙ্কা, একাধিক ক্ষতিকর জিনিস কমে সাদা চায়ে

Last Updated:

কালো, সবুজের মতো সাদা চা ৷ নতুন প্রজন্মের খাদ্যাভ্যাসে ট্রেন্ডিং এই হোয়াইট টি (White Tea) ৷ নামে সাদা হলেও পানীয়ের রং আসলে হাল্কা হলুদ ৷

কালো, সবুজের মতো সাদা চা ৷ নতুন প্রজন্মের খাদ্যাভ্যাসে ট্রেন্ডিং এই হোয়াইট টি (White Tea) ৷ নামে সাদা হলেও পানীয়ের রং আসলে হাল্কা হলুদ ৷
এই চা তৈরি হয় ‘ক্যামেলিয়া সিনেসিস’ থেকে ৷ গুল্মজাতীয় চিরহরিৎ এই গাছ থেকেই তৈরি হয় চা ৷ এর পাতা এবং কুঁড়ি তুলে ফেলা হয় সম্পূর্ণ প্রস্ফুটিত হওয়ার আগেই ৷ সে সময় সাদা চুলের মতো অংশ দিয়ে আবৃত থাকে কুঁড়িগুলি ৷ তাই এর নাম ‘হোয়াইট টি’৷ এই গুল্ম থেকে গ্রিন ও ব্ল্যাক টি-ও তৈরি হয় ৷ তবে সে পদ্ধতি আলাদা ৷
advertisement
# হোয়াইট টি স্বাস্থ্যগুণে ভরপুর ৷ দেখে নিন এই চা-পানের উপকারিতা ৷
advertisement
# পলিফেনলের উপস্থিতির জন্য সাদা চা অ্যান্টি অক্সিড্যান্টে সমৃদ্ধ ৷ ফলে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয় শরীরে ৷
# পলিফেনলের জন্যই নিয়মিত সাদা চা পানে কমে হৃদরোগের আশঙ্কা ৷
# ক্যাফেইন এবং ‘ইজিসিজি’-র মতো ক্যাটেকিনস থাকায় হোয়াইট টি-র সেবনে মেটাবলিজম বাড়ে এবং বাড়তি মেদ ঝরে যায় ৷
advertisement
# Fluroide সমৃদ্ধ হোয়াইট টি পান করলে জীবাণু নাশ হয় ৷ দাঁতের প্লেক-সহ অন্যান্য সমস্যা থেকে দূরে থাকা যায় ৷
# গবেষকদের পরীক্ষা নিরীক্ষা বলছে, হোয়াইট টি-র জন্য অনেকাংশে কমে ক্যানসারের আশঙ্কাও ৷ তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন ৷
# সাদা চায়ের পলিফেনল শরীরে ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে ৷ তার ফলে নিয়ন্ত্রিত থাকে রক্তে শর্করার মাত্রাও ৷
advertisement
# অস্টিয়োপোরোসিস হল হাড়ের অসুখ ৷ এর ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় ৷ হোয়াইট টি-এর পলিফেনল ও ক্যাটেকিনস-এর ফলে অস্টিয়োপোরোসিসের আশঙ্কা কমে ৷
# সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে হোয়াইট টি ৷ এর ফলে ত্বকে বয়সের ছাপ বা বুড়োটে ভাব চট করে পড়ে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
White Tea : বাড়তি ওজন থেকে হৃদরোগের আশঙ্কা, একাধিক ক্ষতিকর জিনিস কমে সাদা চায়ে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement