advertisement

West Medinipur Tourism: প্রাচীন হেরিটেজ সাইট,সহস্র বছরের ইতিহাস বয়ে চলেছে দাঁতনের শ্যামলেশ্বর মন্দির

Last Updated:

বাংলা–ওড়িশা সীমান্ত এলাকার মন্দিরগুলি গ্রামীণ ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দলিল। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লক এমনই এক অঞ্চল, যেখানে ছড়িয়ে রয়েছে একাধিক পুরাকীর্তি ও প্রাচীন নিদর্শন

শিবের মন্দির
শিবের মন্দির
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাংলার প্রাচীন মন্দিরগুলি শুধু ধর্মীয় উপাসনাস্থল নয়, এক একটি জীবন্ত ইতিহাস ক্ষেত্র। বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা এই মন্দিরগুলির গঠনশৈলী, ভাস্কর্য ও লোককথার মধ্যেই লুকিয়ে রয়েছে অতীতের বহু অজানা অধ্যায়। বিশেষ করে বাংলা–ওড়িশা সীমান্ত এলাকার মন্দিরগুলি গ্রামীণ ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দলিল। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লক এমনই এক অঞ্চল, যেখানে ছড়িয়ে রয়েছে একাধিক পুরাকীর্তি ও প্রাচীন নিদর্শন।
দাঁতনের মন্দিরবাজার এলাকায় অবস্থিত শ্যামলেশ্বর মন্দির ইতিহাস ও ভক্তির এক অনন্য সংমিশ্রণ। উঁচু ভিত্তিবেদির উপর অবস্থিত এই পাথরের তৈরি শিবমন্দিরটি সহস্র বছরের প্রাচীন বলে গবেষকদের দাবি। যদিও মন্দিরের কোনও প্রতিষ্ঠালিপি না থাকায় সঠিক নির্মাণকাল জানা যায় না। ইতিহাসবিদদের একাংশের মতে, সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে মন্দিরটি নির্মিত হয়েছিল। আবার অন্যদের অভিমত, ওড়িশার সূর্যবংশীয় নৃপতি গজপতি মুকুন্দদেবের শাসনামলেই, অর্থাৎ ষোড়শ শতাব্দীর শেষার্ধে এই মন্দিরের নির্মাণ।
advertisement
এই মন্দিরের স্থাপত্য বিশেষভাবে নজর কাড়া। প্যাগোডা ধাঁচের ছোঁয়া থাকা মন্দিরটির চারপাশে প্রায় দশ ফুট উঁচু মাকড়া পাথরের প্রাচীর রয়েছে। ভিতরের অঙ্গনের আয়তন প্রায় ১৩,৮৮৩ বর্গফুট। প্রবেশপথের সামনে কষ্টিপাথরে নির্মিত নন্দী বা বৃষভ মূর্তিটি ভাস্কর্যের দিক থেকে অত্যন্ত মূল্যবান, কালাপাহাড়ের আক্রমণে এর একাংশ ভেঙে যাওয়ার ইতিহাস আজও বহন করে চলেছে।
advertisement
advertisement
মন্দিরে প্রতিদিনই ভক্তদের ভিড় চোখে পড়ে। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার ভক্তসমাগম আরও বেড়ে যায়। নানা কিংবদন্তি ও অজানা ইতিহাসে মোড়া এই শ্যামলেশ্বর মন্দির আজ রাজ্য হেরিটেজ কমিশনের স্বীকৃত হেরিটেজ সাইট। ভক্তি, বিশ্বাস ও ইতিহাস—তিনের মেলবন্ধনে দাঁতনের এই প্রাচীন মন্দির আজও অতীতের সাক্ষ্য বহন করে চলেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Medinipur Tourism: প্রাচীন হেরিটেজ সাইট,সহস্র বছরের ইতিহাস বয়ে চলেছে দাঁতনের শ্যামলেশ্বর মন্দির
Next Article
advertisement
Upper Primary: ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
  • ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে রয়েছে.

  • আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দফতর ও এসএসসি’র সমন্বয়হীনতায় শেষ ধাপের কাউন্সেলিং আটকে আছে.

  • ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারির শুনানির আগে সমাধান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় চাকরিপ্রার্থীরা.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement