#Viral: নাতবউয়ের থেকে লুকিয়ে ‘এই’ কাজ করছিলেন দিদিশাশুড়ি, দেখুন Tiktok ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
#কলকাতা: আগের দিনে কী হত নতুন বউ শ্বশুরবাড়িতে এসে কোনও কাজ করার আগে দশবার ভাবত৷ তবে এখন দিনকাল অনেক বদলেছে , এখন তাঁরা শ্বশুরবাড়িকেও খুব সহজেই নিজের বাড়ির মতো স্বচ্ছন্দ করে নেন ৷ সম্প্রতি Tiktok র সেরা ট্রেন্ডিং ভিডিও-র লিস্টে দাপট দেখাচ্ছে এরকমই এক কুল নতুন বউ৷ সে একেবার হাতে নাতে নিজের দিদিশাশুড়িকে চেপে ধরেছে ৷
ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠা অশীতিপর মহিলা হাতে করে একটি জুসের মতো কিছু একটা পান করছেন ৷ আর যেই টের পান পিছন থেকে নাতবউ আসছে সঙ্গে সঙ্গে সেটি নিজের আঁচলের তলায় লুকিয়ে ফেলেন ৷ তারপর যত বলছে নাতবউ যে দিদা কী লুকোলে, তিনি ততই অস্বীকার করেন কিছু লুকিয়ে ফেলার কথা ৷
advertisement
আরও পড়ুন - জামিয়া হিংসা: বাইকে আগুন, বাসের নিচে জ্বলন্ত মোটরসাইকেল, CCTV -র ভয়াবহ ভিডিও সামনে আনল দিল্লি পুলিশ
advertisement
বার্ধক্যকে দ্বিতীয় শৈশব বলা হয় ৷ এই ভিডিওতে দিদিমা যেভাবে নিজের হাতের মধ্যে জুসের প্যাকটটি লুকোচ্ছেন তাতে একদম শৈশবের সারল্য ফুটে উঠছে ৷ ফলে ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল ৷ ইতিমধ্যেই তিনলক্ষের বেশি লাইক এসেছে ভিডিওটিতে ৷
advertisement
টিকটক এখন অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ৷ সেখানে বিভিন্ন মানুষ নিজের মতো প্রোফাইল খুলে সকলের বিনোদনের চেষ্টা করেন ৷ তারসঙ্গে এও লক্ষ্য থাকে নিজের জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে গেয়ে রোজগার করাও ৷ সেরকমই রকিং দাদি অফিসিয়াল নামের একটি হ্যান্ডেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ৷ এই হ্যান্ডেলে এরকম ছাড়াও আরও অনেক নাতবউয়ের সঙ্গে দিদিশাশুড়ির মজাদার কেমিস্ট্রির ভিডিও আপলোড হয়েছে ৷ এই হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা দেড় লক্ষেরও বেশি ৷ আর সব ভিডিও মিলে ২১ লক্ষেরও বেশি লাইক রয়েছে ৷
advertisement
advertisement
সুপারহিট এই Tiktok ভিডিও হ্যান্ডেলের জনপ্রিয়তা চরমে পৌঁচ্ছচ্ছে ৷ সুপারহিট প্লাস ভাইরাল এই জুটি এখন কাঁপাচ্ছে নেটদুনিয়া ৷
আরও দেখুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 24, 2019 2:32 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: নাতবউয়ের থেকে লুকিয়ে ‘এই’ কাজ করছিলেন দিদিশাশুড়ি, দেখুন Tiktok ভিডিও








