advertisement

'৩০০ টাকার জন্য বিজেপির মিছিলে,কিন্তু ভোট দেব অন্য দলকে'! TikTokভিডিও যুবকের

Last Updated:
#দিল্লি: দিল্লির নির্বাচন আসন্ন৷ জোড় লড়াই বিজেপি,আম আদমি পার্টি ও কংগ্রেসের৷ কে করবে দিল্লির তখত দখল, তা নিয়ে প্রতিদিনই চলছে নেতায় নেতায় বাগযুদ্ধ৷ এরই মধ্যে সামনে এল সাড়া জাগানো TikTokভিডিও৷ যেখানে এক যুবক সরাসরি স্বীকার করে নিচ্ছেন যে টাকার জন্য তিনি বিজেপির মিছিলে এসেছেন কিন্তু তিনি ভোট বিজেপিকে দেবেন না! বুঝুন কাণ্ড! এই ভিডিওটি রীতিমত ভাইরাল হয়েছে৷ বিজেপির মিছিলে বিজেপিকে ভোট না দেওয়ার কথা বলে, সাহসের পরিচয় দিয়েছেন যুবক৷
TikTok ভিডিওতে দেখা গিয়েছে যে যুবকের মাথায় বিজেপি লেখা টুপি৷ তিনিও হাজির বিজেপির মিছিলে৷ বিজেপির হয়ে স্লোগান তুলছেন তিনি৷ কিন্তু এরপরই তিনি অবাক করলেন সকলকে৷ কারণ তিনি বললেন যে আম আদমি পার্টিকে ভোট দেবেন৷ তাহলে কেন তিনি বিজেপির মিছিলে? সরল উত্তর যুবকের৷ তাকে দল থেকে ৩০০ টাকা দেওয়া হয়েছে৷ তার জন্যই বিজেপির মিছিলে তিনি এসেছেন৷ যুবকের পরিচয় যদিও পাওয়া যায়নি৷
advertisement
advertisement
এই ভিডিওটি পোস্ট করেছেন গুড্ডু আনসারি নামক এক ব্যক্তি৷ ভিডিওটি বিপুল ভিউ পেয়েছে৷ প্রায় দেড় লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন৷ যদিও এই TikTok ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি৷
advertisement
৮ই ফেব্রুয়ারি দিল্লির নির্বাচন৷ ভোট গণনা ১১ই ফেব্রুয়ারি৷ ৭০টি মধ্যে কে কতগুলি আসন পাবে, সেটাই দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
'৩০০ টাকার জন্য বিজেপির মিছিলে,কিন্তু ভোট দেব অন্য দলকে'! TikTokভিডিও যুবকের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement