advertisement

বর্ষায় তৈলাক্ত ত্বকের যত্ন নিতে বাড়িতে তৈরি করুন এই শাওয়ার জেল

Last Updated:

গরম ও বর্ষাকালে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়ার জন্য এই শাওয়ার জেল আদর্শ৷

বর্ষাকালে ত্বকের সমস্যা লেগেই থাকে৷ এই সময় ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায়৷ বিশেষ করে সাবানের ক্ষার ত্বকের আর্দ্রতা শুষে নেয়৷ তাই ত্বকের তৈলাক্ত ভাব ধরে রাখতে বাজারচলতি সাবানের বদলে বর্ষাকালে ব্যাবহার করুন বাড়িতে তৈরি এই শাওয়ার জেল৷
কী কী লাগবে
লিকুইড ক্যাসটাইল সোপ- দেড় কাপ
advertisement
গ্লিসারিন-৪ চা চামচ
পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল-১০ ফোঁটা
ল্যাং ল্যাং এসেনশিয়াল অয়েল-১০ ফোঁটা
কীভাবে বানাবেন
সব উপকরণ একটা বাটিতে একসঙ্গে নিয়ে মিশিয়ে নিন৷ ডিসপেনসার পাম্পযুক্ত একটা বোতলে মিশ্রণ ঢেলে রেখে দিন৷ স্নানের সময় এই মিশ্রণ সামান্য পরিমাণ লুফায় ঢেলে নিন৷ লুফা দিয়ে সারা শরীর ভাল করে ঘষে স্নান করুন৷
advertisement
উপকারিতা- গ্লিসারিন ও ক্যাসটালাইন সোপ ত্বক ময়শ্চারাইজ করে৷ পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল ও ল্যাং ল্যাং এসেনশিয়াল অয়েল রিল্যাক্স করতে সাহায্য করে৷ গরম ও বর্ষাকালে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়ার জন্য এই শাওয়ার জেল আদর্শ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বর্ষায় তৈলাক্ত ত্বকের যত্ন নিতে বাড়িতে তৈরি করুন এই শাওয়ার জেল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement