advertisement

Traditional Durga Puja: পটে আঁকা চিত্রে দশভূজার আরাধনা, ৫০০ বছরের প্রাচীন পুরুলিয়ার মনিহারার ব্যানার্জী পরিবারের দুর্গাপুজো 

Last Updated:

পুরুলিয়া জেলার কাশীপুরের মনিহারার ব্যানার্জী পরিবারের দুর্গাপুজো আজও এক বিরল ঐতিহ্যের সাক্ষী। এখানে প্রতিমা নয়, পটে আঁকা চিত্রে দশভূজার আরাধনা হয়ে থাকে

+
পুরুলিয়ার

পুরুলিয়ার মনিহারার ব্যানার্জী পরিবারের দুর্গাপুজো

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের মনিহারার ব্যানার্জী পরিবারের দুর্গাপুজো আজও এক বিরল ঐতিহ্যের সাক্ষী। এখানে প্রতিমা নয়, পটে আঁকা চিত্রে দশভূজার আরাধনা হয়ে থাকে।
আজ থেকে প্রায় ৫০০ বছর আগে শুরু হয়েছিল এই পুজো। ব্যানার্জী পরিবার আজও পূর্বপুরুষ প্রদত্ত ঐতিহ্যবাহী পথ অনুসরণ করেই এই প্রাচীন পুজো পালন করে আসছে। পটে আঁকা দশভূজার চিত্রের পাশাপাশি পুজোর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ঘটপুজোও।
ব্যানার্জী পরিবারের অন্যতম সদস্য হীরালাল ব্যানার্জী জানান, ” এখন যেখানে পুজো হয়, আগে সেখানে ঘন জঙ্গল ছিল। পঞ্চকোট রাজবংশের রাজা মনিলাল সিংহ দেওয়ের পুত্র বর্গী হামলার ভয়ে এই অঞ্চলে আশ্রয় নেন। সেখানে তাঁকে রক্ষা করেন মনিহারার ব্যানার্জী পরিবারের পূর্বপুরুষেরা। সেই থেকে ব্যানার্জী পরিবার ও রাজ পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে মনিলাল সিংহ দেও মনিহারার ব্যানার্জী পরিবারকে রাজবংশের ৫২টি মৌজার সম্পত্তি দান করেন। এই উপহার প্রাপ্তির পরই ব্যানার্জী পরিবার রাজপরিবারের সহযোগিতায় পটে আঁকা দশভূজার আরাধনা শুরু করেন, যা আজও ধারাবাহিকভাবে ও নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে।”
advertisement
advertisement
পাঁচ শতাব্দীর ঐতিহ্যবাহী মনিহারার ব্যানার্জী পরিবারের এই পুজো আধুনিকতার ছোঁয়ায় বিলীন না হয়ে প্রতিবার ফিরে আসে নতুন প্রজন্মের হাতে, অতীতের গর্ব নিয়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Traditional Durga Puja: পটে আঁকা চিত্রে দশভূজার আরাধনা, ৫০০ বছরের প্রাচীন পুরুলিয়ার মনিহারার ব্যানার্জী পরিবারের দুর্গাপুজো 
Next Article
advertisement
RG Kar: সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, অভিযোগ আরজি করের নির্যাতিতা চিকিৎসক-ছাত্রীর পরিবারের
সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, অভিযোগ আরজি করের নির্যাতিতা ছাত্রীর পরিবারের
  • নির্যাতিতার পরিবারের তরফে শিয়ালদহ আদালতে মঙ্গলবার নতুন করে একটি আবেদন করা হয়

  • স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, নির্যাতিতা চিকিৎসক পরিবারের আইনজীবীদের অভিযোগ

  • সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেওয়া ভুল ছিল, বলছেন নির্যাতিতার বাবা-মা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement