advertisement

Gym tips: সিদ্ধান্ত থেকে পুনিতের মৃত্যু, জিমে হার্ট অ্যাটাক রুখতে মানুন এই টিপসগুলি

Last Updated:

এত অল্প বয়সে জিম করতে করতে একের পর এক মৃত্যুর ঘটনা কেন ঘটছে?

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: জিমে গা ঘামানোর সময় আচমকাই হার্ট অ্যাটাক। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জনপ্রিয় টেলিভিশন তারকা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। মাত্র ৪৬ বছর বয়সি অভিনেতার এ হেন পরিণতি দেখে হতবাক অনুরাগীরা।
শুধু সিদ্ধান্ত নন, একই পরিণতি হয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তবেরও। ট্রেডমিলে দৌড়নোর সময় কার্ডিয়াক অ্যারেস্ট। হাসপাতালে বেশ কয়েকদিন ভেন্টিলেশনে রেখেও লাভ হয়নি। দক্ষিণী সুপারস্টার ৪৬ বছর বয়সি পুনিত রাজকুমারের মৃত্যুও হয় জিমেই। ওয়ার্কআউট সেশনের পর হঠাৎ বুকে ব্যথা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ। এত অল্প বয়সে জিম করতে করতে একের পর এক মৃত্যুর ঘটনা কেন ঘটছে?
advertisement
advertisement
চিকিৎসকরা বলছেন, সুস্বাস্থ্যের জন্য জিমই একমাত্র পথ নয়। অন্যান্য ওয়ার্কআউটও করা যায়। তাছাড়া ৪০ থেকে ৫০ বছর বয়সে নিয়মিত চেকআপ করানো উচিত। পাশাপাশি সতর্ক থাকতে হবে। বুক ভারী হওয়া, মাথা হালকা হয়ে যাওয়া এবং চোয়ালে ব্যথার মতো উপসর্গগুলিকে উপেক্ষা করা যাবে না কোনও ভাবেই।
advertisement
জিমে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা, অতিরিক্ত পরিশ্রম নয়: স্বাস্থ্যের যত্ন নিতে গিয়ে অতিরিক্ত পরিশ্রমই কাল হয়ে দাঁড়াচ্ছে। তাই জিম শুরুর আগে একবার চেকআপ করিয়ে নেওয়া উচিত। স্ট্যামিনা, সহনশীলতা কতটা, শরীর কতটা সহ্য করতে পারে তা পরিমাপ করার জন্য স্ট্রেস টেস্ট করা আবশ্যিক। সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে। না হলে বিগড়ে যেতে পারে শরীর। অতিরিক্ত পরিশ্রমে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন। সেখানে জিমের মতো তীব্র ওয়ার্কআউটে ঝুঁকি তো থাকেই।
advertisement
জিম করার সময় আরও কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, জিমে শরীরচর্চার সময় জিম ট্রেনার বা বলিউড সেলেব্রিটিকে ছাপিয়ে যাওয়ার চিন্তা যেন মাথায় না ঘোরে। প্রতিযোগিতা নিজের সঙ্গে। তাই জিম সেশনকে সহজভাবে নিতে হবে। অতিরিক্ত পরিশ্রম নয়। খেয়াল রাখতে হবে, ওয়ার্কআউটের জায়গা যেন শীততাপ নিয়ন্ত্রিত হয়। অক্সিজেনের কমতি যেন না থাকে। ওয়ার্কআউটের পর অ্যালকোহল এবং ধূমপান এড়িয়ে যাওয়া উচিত। এই ছোট পদক্ষেপগুলি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া থেকে বাঁচাতে পারে।
advertisement
ট্রেডমিলে হার্ট রেটের ৭০ শতাংশের বেশি নয়: ওয়ার্কআউটের সময় অতিরিক্ত পরিশ্রমের কারণেই হার্ট অ্যাটাক হয়। এর সঙ্গে স্ট্রেস লেভেল, ধূমপান, অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস এবং ডায়াবেটিক স্টেটাস যুক্ত হলে ঝুঁকি বেড়ে যায়। পরিমিত ব্যায়াম হার্টের জন্য ভাল। কিন্তু বেশি নয়। ট্রেডমিলে হার্ট রেট নিরীক্ষণ করা উচিত। তা যেন সর্বোচ্চ হৃদস্পন্দনের ৭০ শতাংশের বেশি না হয়। সাধারণত হার্ট রেট ১৪০/মিনিটের কম রাখার পরামর্শ দেওয়া হয়।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gym tips: সিদ্ধান্ত থেকে পুনিতের মৃত্যু, জিমে হার্ট অ্যাটাক রুখতে মানুন এই টিপসগুলি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement