advertisement

Happy Propose Day, Valentines Week: প্রোপোজ করুন এভাবে, প্রিয় মানুষ হ্যাঁ বলবেই !

Last Updated:

তাই বলি কি, আই লাভ ইউ এবারটা না-ই বা বললেন ! ভাবছেন তাহলে প্রেম প্রকাশ হবে কি করে ? চটপট পড়ে ফেলুন নীচে দেওয়া লাভ টিপস !

#কলকাতা: ইউ সো বোরিং ৷ নতুন কিছু নেই ! প্রোপোজ ডে-তে শুনতেই পারেন একথা ৷ তাই বলি কি, আই লাভ ইউ এবারটা না-ই বা বললেন ! ভাবছেন তাহলে প্রেম প্রকাশ হবে কি করে ? চটপট পড়ে ফেলুন নীচে দেওয়া লাভ টিপস !
১) i love u বড্ড পুরনো ৷ একঘেয়ে ৷ সেই আদিম কাল থেকে সিনেমার পর্দা হোক কিংবা রিয়্যালিটি, প্রেম মানেই সেই বস্তাপচা ইংরেজির তিনটে শব্দ ৷ এর মানে এই নয়, যে শব্দ তিনটেকে নিন্দে করছি ৷ বরং স্মার্ট ফোনের যুগে, আই ফোন ৬ এস-এর যুগে বদলে যাক না প্রেমের ভাষা !
advertisement
২) ভালোবাসার কথা হোক আপনার ভাষাতেই ৷ প্রিয় মানুষকে বলে উঠুন আমি তোমাকে ভালবাসি ৷ দেখবেন আই লাই ইউ-এর থেকে বেশি মিষ্টি হবে ব্যাপারটা ৷
advertisement
৩) ভালোবাসার মানুষটিকে চমকে দিতে, একেবারে অন্য ভাষায় প্রেম প্রকাশ করুন ৷ ফরাসী, চাইনিজ, কিংবা জাপানী হলেও ক্ষতি নেই ৷ ভাবছেন এ ভাষা তো আপনার জানা নেই ৷ তাহলে ? গুগল ট্রান্সলেটরে গিয়ে চটপট জেনে ফেলুন ‘আই লাভ ইউ’-এর জাপানী !
advertisement
আরও পড়ুন

Happy Rose Day 2020, Valentine’s Week: ‘Rose’ দিবসে প্রেম বাড়ুক গোলাপে !

৪) প্রেমিক- প্রেমিকা যদি ভিনদেশি, অন্যভাষার হয়, তাহলে তো কথাই নেই ৷ তার ভাষাতেই নিজের ভালোবাসাকে রঙিন করে তুলুন ৷ আপনি তাকে কতটা ভালোবাসেন, সেটা প্রকাশ করার এর থেকে ভালো উপায় কিন্তু আর নেই ৷
৫) শুধু মুখে কেন ? কাগজে লিখেও প্রকাশ করতে পারেন আপনার ভালোবাসা ৷ প্রিয় মানুষকে অবাক করে দিতে, সাদা কাগজে বড় বড় করে লিখে ফেলুন 143 ৷ এর মানে, 1 = I, 4= LOVE , 3= YOU ৷ ব্যাপারটা কিন্তু জমে যাবে ৷
advertisement
৬) নিজেই লিখে ফেলুন কবিতা ৷ ছন্দ মিলুক বা না মিলুক, কবিতার লাইনে যেন থাকে প্রিয় মানুষের নাম ৷ এতে প্রকাশ পাবে, জীবনের ছন্দে, ছন্দ পতনে, যাই হোক না কেন ৷ আপনি থাকবেন তার সঙ্গেই ৷
৭) জোরে জোর পড়ে শোনান রোমিও-জুলিয়েট ! কিংবা রবি ঠাকুরেরে প্রেমের কবিতা ৷ পড়তে পারেন জয় গোস্বামীও ৷ হলপ করে বলতে পারি, আই লাভ ইউ-এর থেকে এর জোর অনেক বেশি ৷
advertisement
সব শেষে রইল শুভেচ্ছা ৷ জমে উঠুক আপনার প্রোপোজ দিবস ! তবে হ্যাঁ, প্রেম প্রকাশের কিন্তু নির্দিষ্ট দিন হয় না ৷ যে কোনও দিন, যে কোনও সময়ই আপনি প্রোপোজ করতে পারেন বিন্দাস !
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Propose Day, Valentines Week: প্রোপোজ করুন এভাবে, প্রিয় মানুষ হ্যাঁ বলবেই !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement