Tourist Spot Near Kolkata: এক সময় জঙ্গল ঘেরা এই জায়গা ছিল আতঙ্কের, কলকাতা থেকে জাস্ট ঢিল ছোঁড়া দূরে এটাই এখন এক রাতের জন্য দারুণ 'ট্যুরিস্ট স্পট'
- Reported by:RAKESH MAITY
- Published by:Pooja Basu
Last Updated:
Howrah News: এই স্থানে রয়েছে কয়েক শতাব্দী প্রাচীন মন্দির। বিভিন্ন অনুষ্ঠান আরাধনকে কেন্দ্র করে সারা বছর নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের উপস্থিতি।
হাওড়া: মহামারী ভয়ানক স্মৃতি আকড়ে, বর্তমানে মানুষের পছন্দের খসমড়া গ্রামের সাঁইপোতা ! এক সময় মানুষের পা পড়তো না এখানে। একসময় যে সাঁইপোতা নাম শুনলেই গা শিউরে উঠত মানুষের। হাওড়ার খসমড়া গ্রামের সাঁইপোতা এখন পছন্দের জায়গা। সাঁইপোতা নামকরণের পিছনে জড়িয়ে রয়েছে, পুরনো ইতিহাস। সে সময় গ্রামের এক প্রান্ত জঙ্গলময় নির্জন স্থান এটি, অর্জুন-অশ্বত্থ বাঁশ বন। এখানে যাওয়ার কথা ভাবলেই মানুষের ঘাম ছুটত।
আজও সারা বাংলার মানুষ মহামারী’র সেই ভয়ানক অভিজ্ঞতা মনে করলে আঁতকে ওঠেন। ভাই মহামারীর সময় গ্রামের পর গ্রাম উজার হয়েছে। কোন কিছুতেই থামছিল না মৃত্যু মিছিল। সেই সময়ের মড়ক দেখা দিয়েছেল হাওড়ার খসমড়া গ্রামেও। গ্রাম জুড়ে সর্বত্রই মৃত্যুর সংবাদ, গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মৃত দেহ জড়ো হত গ্রামের এক প্রান্তের জঙ্গলময় স্থানে। খসমড়া গ্রামের মানুষের মুখে সেই স্থান সাঁইপোতা নামকরণ।
advertisement
advertisement
সেই সময় থেকে মানুষের মনে আতঙ্ক, সাঁইপোতা নাম শুনলেই আঁতকে উঠতো ৮ থেকে ৮০ বয়সের মানুষ। সেই সাঁইপোতা এখন মানুষের ভয়ের নয়। মানুষ আতঙ্ক ভুলে, এখানে মন ভাল করতে হাজির হয়। গ্রামবাসীর মনেও নেই কোন ভয়। যত দিন গড়াচ্ছে সারা বছর মানুষের উপস্থিতি বেড়ে চলেছে।
advertisement
গ্রামের মানুষের কথায়, স্থান একসময় আতঙ্কের হলেও বর্তমানে গ্রামের মানুষ পার্শ্ববর্তী গ্রামের মানুষের দারুণ পছন্দের একটি স্থান। এই স্থানে রয়েছে কয়েক শতাব্দী প্রাচীন মন্দির। বিভিন্ন অনুষ্ঠান আরাধনকে কেন্দ্র করে সারা বছর নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের উপস্থিতি।
রাকেশ মাইতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora,West Bengal
First Published :
Mar 04, 2026 1:50 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tourist Spot Near Kolkata: এক সময় জঙ্গল ঘেরা এই জায়গা ছিল আতঙ্কের, কলকাতা থেকে জাস্ট ঢিল ছোঁড়া দূরে এটাই এখন এক রাতের জন্য দারুণ 'ট্যুরিস্ট স্পট'









