advertisement

চুল ঝরার সমস্যায় নাজেহাল? মা -ঠাকুমার টোটকাতেই মুশকিল আসান

Last Updated:

মা-ঠাকুমার টোটকাতেই সমস্যার সমাধান হতে পারে। 

চুল ঝরার সমস্যায় নাজেহাল? মা -ঠাকুমার টোটকাতেই মুশকিল আসান
চুল ঝরার সমস্যায় নাজেহাল? মা -ঠাকুমার টোটকাতেই মুশকিল আসান
চুল ঝরার সমস্যা সহজে মেটে না। চুল ঝরে পড়ার অনেক কারণ রয়েছে। সূর্যের তাপেও চুল নষ্ট হয়ে যা। বাইরের অতিরিক্ত ধুলোবালির কারণেও চুলের ক্ষতি হতে পারে।  তবে মা-ঠাকুমার টোটকাতেই সমস্যার সমাধান হতে পারে।
নারকেল তেল চুলের জন্য অত্যন্ত উপকারী। নারকেল তেল চুলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং অকারণ চুল পড়া থেকে রক্ষা করে।সেই সঙ্গে এই তেলে মজুত অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে মজবুত করে। আসুন জেনে নেওয়া যাক চুলে নারকেল তেল ব্যবহারের উপকারিতা ও পদ্ধতি-
advertisement
advertisement
নারকেল তেল একটি প্রাকৃতিক তেল যা চুলে লাগালে মাথার ত্বক শুষ্ক হতে বাধা দেয়। পর্যাপ্ত পরিমাণ তেল চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে, যা চুলকে স্বাস্থ্যকর করে তোলে।
নারকেল তেল চুলে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা চুলকে বাইরের রোদ, ধুলাবালি এবং ময়লা থেকে রক্ষা করে।
নারকেল তেল এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে চুলকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে।
advertisement
নারকেল তেল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে যা চুলকে নরম ও ঝলমলে করতে কার্যকরী।
নারকেল তেল  মাথার ত্বকে মালিশ করলে রক্ত ​​সঞ্চালন ভাল হয়। এ ছাড়া নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড যা চুলের প্রোটিনকে আবদ্ধ করে।
advertisement
এটি চুল ভেঙে যাওয়াকে রোধ করে।
এ ছাড়াও নারকেল তেলে বিভিন্ন উপাদান যেমন -তুলসী, নিম, জবা  পাতা ফুটিয়েও তেল তৈরি করা যেতে পারে। এই ঘরোয়া তেল চুল ঘন ও মজবুত করতে সহায়তা করে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চুল ঝরার সমস্যায় নাজেহাল? মা -ঠাকুমার টোটকাতেই মুশকিল আসান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement