advertisement

Sweet Recipe: মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি

Last Updated:

Sweet Recipe: বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ছক্কা গজা, রইল সহজ রেসিপি

+
ছক্কা

ছক্কা গজা 

দক্ষিণ ২৪ পরগনা: ২২ গজে নয়,  খাবারের প্লেটে  ছক্কা হাকাচ্ছে ‘ছক্কা গজা’! এমনই চিত্র দেখা মিলল জয়নগরে। গজা ভালবাসে না এমন মানুষ দূরবীন দিয়ে খুঁজতে হবে! চকোলেট বা বাটারস্কচ ফ্লেভারের মিষ্টির পাশাপাশি বহাল তবিয়তে রয়েছে ‘ছক্কা গজা’!
কীভাবে বাড়িতে বানাবেন ‘ছক্কা গজা’? ময়দার মধ্যে এক চিমটে বেকিং পাউডার মেশান। সামান্য নুন দিন। এর মধ্যে ঘি দিয়ে সব শুকনো উপাদান একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সাদা তেল দিন সব শুকনো করে, ভাল করে মেখে নিয়ে অল্প জল দিয়ে মেখে নিন। শক্ত করে মাখতে হবে। মণ্ডটা ১০ মিনিট রেখে দিন। এবার গোল করে বেলে, ছুরি দিয়ে লুডোর ঘুঁটির মতো করে কেটে নিন। এবার হাফ করে কেটে,  তা থেকে ছোট চৌকো আকারে কেটে নিতে হবে। গজার মধ্যে যে লেয়ার থাকে, তা এভাবেই আসবে। ভাল করে স্তরে স্তরে বেলে, সাজিয়ে নিন। এবার সাদা তেলে ভেজে নিন গজা।
advertisement
একটা কড়াইয়ে চিনি আর জল মিশিয়ে, তার মধ্যে এলাচ থেঁতো করে দিয়ে ফুটিয়ে নিন। গরম অবস্থাতেই এর মধ্যে ভেজে রাখা গজা ফেলে দিতে হবে। ভাজার সময় গজা ফুলে উঠবে আর রসে ডোবালে তা খেতে হবে অতুলনীয়, ঠিক দোকানের মতো।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sweet Recipe: মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement