advertisement

প্রিয়জন মানসিক চাপে রয়েছেন, এই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই ধরতে পারবেন, সে তিনি মুখে কিছু না-ই বলুন!

Last Updated:

এই প্রতিবেদনে রইল কয়েকটি টিপস, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার বিপরীত প্রান্তের মানুষটি মানসিক সমস্যায় ভুগছেন কি না।

#নয়াদিল্লি: অনেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাঁরা মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত থাকেন। অনেকে প্রকাশ করতে পারেন, আবার অনেকে প্রকাশ করতে পারেন না। প্রকাশ করুন বা না করুন, কোনও মানুষ মানসিক ভাবে বিপর্যস্ত থাকলে তা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ পায়। কীভাবে বুঝবেন কোনও মানুষ মানসিক বিপর্যস্ত? এই প্রতিবেদনে রইল কয়েকটি টিপস, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার বিপরীত প্রান্তের মানুষটি মানসিক সমস্যায় ভুগছেন কি না।
কোনও অভিব্যক্তি না করা
যদি কেউ মানসিক ভাবে বিপর্যস্ত থাকেন তাহলে সেই ব্যক্তি যে কোনও পরিবেশে নিশ্চুপ থাকেন। সেই ব্যক্তিকে কোনও ভালো পরিবেশে নিয়ে গেলেও তাঁর কোনও অভিব্যক্তি প্রকাশ সে ভাবে হবে না। যে কোনও কথার উত্তর অতি সংক্ষেপে দেবেন। কিছু ক্ষেত্রে জবাব এড়িয়েও যেতে পারেন সেই ব্যক্তি।
কুঁকড়ে থাকা
কোনও খারাপ খবর শুনলে সেই ব্যক্তির বসা ও শুয়ে থাকার দেখলে আন্দাজ করা যায়। কোনও খবর শুনে মানসিকভাবে বিপর্যস্ত হলে সেই ব্যক্তি কুঁকড়ে যান। চেয়ারে বসলে হাঁটুগুলি থুতনির কাছে নিয়ে এসে বসেন এবং শুয়ে থাকলে পা ভাঁজ করে শুয়ে থাকেন। যা দেখলে বোঝা যায় সেই মানুষ মানসিকভাবে বিপর্যস্ত।
advertisement
advertisement
ঠোঁটের পরিবর্তন
কেউ মানসিক চাপে থাকলে তার ঠোঁটের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যিনি মানসিক চাপে রয়েছেন তাঁর ঠোঁট শুকিয়ে যায়। পাশাপাশি নিজের ঠোঁট নিজের মুখের ভিতর ঢুকিয়ে চুষতে থাকেন এবং কামড়াতে থাকেন।
কাউকে ধরতে চাওয়া
যাঁরা মানসিক সমস্যায় ভুগছেন বা গভীর কোনও চাপে রয়েছেন তাঁরা সব সময় কাউকে জড়িয়ে ধরতে চান। অন্য কারও হাত বা আঙুল ধরে রাখেন সেই ব্যক্তিটি।
advertisement
এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবেন সেই মানুষটি কোনও মানসিক চাপে রয়েছেন বা কোনও মানসিক সমস্যায় ভুগছেন। এই ধরনের সমস্যাগুলির ক্ষেত্রে সব সময় ওই মানুষগুলিকে সঙ্গ দেওয়া উচিত। যাতে তাঁরা একাকিত্ব না বোধ করেন। কারণ এর মাধ্যমেই তাঁরা বিভিন্ন বিষয় এবং চিন্তাভাবনা ভাগ করে নিতে পারবেন। এবং সেই মানুষটি ওই মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
প্রিয়জন মানসিক চাপে রয়েছেন, এই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই ধরতে পারবেন, সে তিনি মুখে কিছু না-ই বলুন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement