advertisement

পুজোতে ডিনারে পাতে পড়ুক মাংসের ভুনা খিচুড়ি ! রইল রেসিপি

Last Updated:

একটু স্বাদ বদল করে ফেলুন ৷ তৈরি করুন ভুনা খিচুড়ি

#কলকাতা: পুজোর রাতগুলি একেবারে জমে উঠুক ৷ করোনা কালে পুজোর সময় বাইরেই না খেয়ে এবার ঘরেই চলুক খাওয়া-দাওয়া ৷ রাতে প্রিয়জনদের সঙ্গে আড্ডায় মেতে উঠুন ৷ পাতে পড়ুক মাংসের ভুনা খিচুড়ি৷
একটু স্বাদ বদল করে ফেলুন ৷ তৈরি করুন ভুনা খিচুড়ি ৷ আর খিচুড়িতে থাকুক মাংস!
ভুনা খিচুড়ি তৈরি জন্য লাগবে ৷
advertisement
১. ১ কেজি বাসমতি চাল বা আতপ চাল
২. ২-৩ টেবিল চামচ ঘি
৩. পরিমান মত মাংস
৪. ২ কাপ মুগ ডাল (একটু ভেজে নিতে হবে)
৫. ১ কাপ মুসুর ডাল
advertisement
৬. ২ টেবিল চামচ আদা বাটা
৭. ৩ টেবিল চামচ রসুন বাটা
৮. ৪-৫ টেবিল চামচ পেয়াজ বাটা
৯. ২-৩ টা তেজ পাতা
১০. ১ চা চামচ গরম মসলা
১১. পরিমান মত তেল
১২. ৬-৭ টি কাঁচা মরিচ
১৩. স্বাদ মত নুন
১৪. আধা চা চামচ জিরে বাটা
প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে তার সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ২-৩ ঘন্টা মাখিয়ে রেখে ম্যারিনেট করুন । ম্যারিনেট হয়ে গেলে একটি পাত্র তেল গরম করে মাংস ভালো ভাবে কষিয়ে নিতে হবে। কষান হয়ে গেলে চাল ধুয়ে মাংসের সাথে দিয়ে তেজ পাতা, গরম মসলা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটু নেড়েচেড়ে পরিমান মত গরম জল দিয়ে ঢেকে দিতে হবে। উতলে গেলে ঢাকনা নামিয়ে কিছু সময় রান্না হতে দিন। জল ঘন হয়ে এলে ঘি দিয়ে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে অল্প আঁচে ২০-৩০ মিনিট রেখে দিতে হবে। হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভুনা খিচুরি।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোতে ডিনারে পাতে পড়ুক মাংসের ভুনা খিচুড়ি ! রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement