advertisement

Skin Care: নো মেক আপ স্কিনের রহস্য? ভরসা থাক এই ত্বকচর্চার রুটিনে!

Last Updated:

Skin Care|Life Style|No Make Up Skin|Glowing Skin|Life Style: সবথেকে জরুরি বিষয় হল, রোজ নিয়ম করে ত্বক পরিষ্কার করা।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: ছোটবেলা থেকে মা-দিদারা নানারকম ঘরোয়া টোটকার মাধ্যমে আমাদের ত্বক ভালো করার চেষ্টা করতেন। হলুদ বাটা থেকে শুরু করে ময়দা, মুলতানি মাটি মাখা আরও কত কিছু। কিন্তু সে সবের যুগ গিয়েছে। এখন ভালো ত্বক পেতে হলে করতে হবে ভেতর থেকে সুন্দর।
advertisement
তার জন্য ব্যবহার করতে হবে আরও ভালো কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট। অবশই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই সবটা করা উচিত। কারণ এক একজনের ত্বক এক একরকম হয়। তাই পরামর্শ ছাড়া কিচ্ছু করা উচিত না। ত্বক এমন বানানো উচিত যাতে লাইট মেক আপেই কামাল হয়ে যায়। শুধু ফেস পাউডার, কাজলেই যেন সবার চোখের দৃষ্টি আটকে যায়।
advertisement
কী কী নিয়ম পালন করতে হবে
সবথেকে জরুরি বিষয়হল, রোজ নিয়ম করে ত্বক পরিষ্কার করা। ক্লিনজার দিয়ে হোক বা ফেসওয়াশ, পরিষ্কার রাখা জরুরি। কারণ সারাদিনের মেক আপ করে থাকা ত্বকের ওপর দিয়ে যে ঝড় যায় সেটা বাড়ি এসে পরিষ্কার করতেই হবে। এবং তারপর মাখতে হবে ময়েশ্চারাইজার। তাতে ত্বক হবে আর্দ্র ও মোলায়েম। ত্বক থেকে সারাদিনের নোংরা বেরিয়ে গেলেই ত্বক হবে সুন্দর। এবং এটা রোজ পালন করলেই ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে পার্থক্য বোঝা যাবে।
advertisement
সানস্ক্রিন থেকে শুরু করে নাইটক্রিমের ব্যবহার শুরু করতে হবে। আর আগে অবশই দেখে নিতে হবে নিজের স্কিন টাইপ। দরকার হলে কথা বলা যেতে পারে কোনও ত্বক বিশেষজ্ঞের সঙ্গেও। বাড়ি থেকে না বেরোলেও ব্যবহার করা উচিত সানস্ক্রিন। তাতে ত্বক ভালো থাকে।
advertisement
স্কিন বুস্টার ট্রিটমেন্টের মাধ্যমেও পাওয়া যেতে পারে সুস্থ ত্বক। বায়ো রিমডেলারের (bio-remodeler) মাধ্যমে আলট্রা হাইড্রেটিং হায়ালুরোনিক অ্যাসিড (ultra-hydrating hyaluronic acid) ত্বকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যা ত্বককে করে তোলে কোমল ও সুন্দর।
প্যানডেমিক আমাদের যেমন অনেক খারাপ সময়ের মুখে ফেলেছে তেমনই হাতে এনে দিয়েছে অনেক সময়। তাতে ত্বক পরিচর্যার সময়টাও অনেকটা বেড়ে গিয়েছে। ফলে এই সময়টা কাজে লাগিয়ে ত্বকের চর্চা করা উচিত। তাহলে মেক আপ ছাড়াই লাগবে সুন্দর; ত্বক হবে সতেজ এবং বয়সও কম লাগবে। স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা থেকে শুরু করে স্কিন থেরাপি সবই ভালো ত্বকের পরিচয় দেবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care: নো মেক আপ স্কিনের রহস্য? ভরসা থাক এই ত্বকচর্চার রুটিনে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement