advertisement

Lifestyle Tips: কাটারি নিয়ে কসরতের দিন শেষ, এই কৌশলে মাত্র ২ মিনিটে ছাড়িয়ে ফেলুন নারকেল

Last Updated:

এখানে বিনা পরিশ্রমে নারকেল ছাড়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা করা হল।

simple ways to break coconut in 2 minutes without katari
simple ways to break coconut in 2 minutes without katari
#কলকাতা: স্বাদে নারকেলের জুড়ি নেই। স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। এতে সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো ইলেকট্রোলাইট রয়েছে। কিন্তু নারকেল ছাড়াতে জান কয়লা হয়ে যায়। প্রথমে তো পেঁয়াজের খোসার মতো ছোবড়া ছাড়াতে হয়। সেটা টপকে পাওয়া যায় আসল নারকেল। কিন্তু তা থেকে শাঁস বের করা আরেক ঝক্কির কাজ। সব মিলিয়ে হাত ব্যথা হয়ে যাওয়ার উপক্রম।
আগে বড় সাঁড়াশি দিয়ে নারকেল ছাড়ানো হত। শুধু নারকেল ছাড়ানোর জন্যই বিশেষভাবে তৈরি করা হত এই সাঁড়াশি। তবে কিছু বাড়িতেই এমন বৃহৎ সাঁড়াশির দেখা মিলত। না হলে কাটারিই ভরসা। সেই দিয়েই পর পর কোপ মেরে চলত নারকেল ছাড়ানোর কাজ। কিন্তু এতে কায়িক পরিশ্রম হয় খুব। একেবারে ঘেমেনেয়ে একশা কাণ্ড। তবে সে সব দিন গিয়েছে। এখানে বিনা পরিশ্রমে নারকেল ছাড়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা করা হল।
advertisement
advertisement
প্রথমে যা করতে হবে:
প্রথম ধাপ – বাজার থেকে কিনে আনতে হবে তাজা নারকেল।
দ্বিতীয় ধাপ – এবার নারকেলটা গরম জলে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখতে হবে।
advertisement
তৃতীয় ধাপ – ৫ মিনিট পর গরম জল থেকে তুলে নারকেলের গা ঘষে পরিষ্কার করে নিতে হবে। এটা হাত দিয়েই করা যায়।
চতুর্থ ধাপ – ভাল ভাবে পরিষ্কার হয়ে গেলে জলে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
পঞ্চম ধাপ – খেয়াল রাখতে হবে, নারকেলে যেন জল না থাকে।
advertisement
ওভেন: এই পর্যায়ে ওভেন ব্যবহার করা যায়। না হলে উনুন বা গ্যাসেও কাজ সারা যায়। যাই হোক, ওভেন ৪০ ডিগ্রিতে প্রিহিট করে ঢুকিয়ে দিতে হবে নারকেল। এভাবে এক মিনিট থাক। এর পর ওভেন থেকে বের করে নারকেলের ছোবরা ছাড়িয়ে নেওয়া যাবে হাত দিয়েই।
এবার ফ্রিজে: ছোবরা ছাড়ানোর পর সারারাত ফ্রিজে রেখে দিতে হবে নারকেল। কমপক্ষে ১২ ঘণ্টা। নারকেল জমে যাওয়ার পর হাতুড়ি দিয়ে হালকাভাবে আঘাত করলে সহজেই ভেঙে যাবে।
advertisement
গ্যাসে: নারকেল ছাড়াতে কিংবা ভাঙতে এই কৌশল অবলম্বন করা যায়। এছাড়া গ্যাসেও করা যায় গোটা প্রক্রিয়া। এ জন্য গ্যাসে নারকেলকে ২ মিনিট বেক করতে হবে। তারপর ছুরি দিয়ে ছোবড়া তুলে ফেলে উপরে একটা ছিদ্র করে জল বের করে নেওয়া যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lifestyle Tips: কাটারি নিয়ে কসরতের দিন শেষ, এই কৌশলে মাত্র ২ মিনিটে ছাড়িয়ে ফেলুন নারকেল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement