Relationship problems: বারবার ফোন কিংবা মেসেজের জবাব দিচ্ছে না সঙ্গী! জানেন সম্পর্কের কোন ‘জটিল’ অবস্থায় আছেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
যখন এক সঙ্গী অপরকে সঠিকভাবে সময় দেয় না, তখনই অপর ব্যক্তি মানসিক অশান্তিতে ভুগতে থাকেন। এই অবস্থার নামই ব্রেডক্রাম্বিং।
সবই ঠিকঠাক, তাও যেন কিছুই ঠিক নেই। কখনও কখনও সম্পর্ক নেমে আসে এমনই অতৃপ্তি। রাগারাগি বা ঝগড়াঝাটি হয়তো বা হয়নি, তবু একটা মনখারাপ নেমে আসে৷ তৈরি। সব থাকলেও যেন মনে হয় শুধুই দায়সারা ভাবে আছে। সম্পর্কের এই খানিকটা জটিল অনুভূতির নামই ‘ব্রেডক্রাম্বিং’। যখন এক সঙ্গী অপরকে সঠিকভাবে সময় দেয় না, তখনই অপর ব্যক্তি মানসিক অশান্তিতে ভুগতে থাকেন। এই অবস্থার নামই ব্রেডক্রাম্বিং। কিন্তু কখন বুঝবেন যে আপনি সত্যিই একটি ব্রেড ক্রাম্বিং সম্পর্কের মধ্যে আছেন?
এই ব্রেডক্রাম্বিং নিয়েই বিষদে আলোচনা করেছেন থেরাপিস্ট সুসেন উল্ফ৷ ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি বুঝিয়েছেন কখন বুঝবেন আপনি একটি ব্রেডক্রাম্বিং সম্পর্কে আছেন৷
১.কোনও বিষয়ে আগ্রহ দেখালেও মিলছে না প্রতিশ্রুতি
advertisement
আপনার ভালবেসে সময় কাটাবার পরিকল্পনা গুলিতে হয়তো অপরজনেরও সায় আছে৷ কিন্তু পরে দেখা যাচ্ছে তিনি আর সময় দিলেন না৷
advertisement
২. খানিকটা ইচ্ছে আপনার সঙ্গী আপনাকে ভুল সংকেত দিচ্ছে৷ হয়তো আপনি ভাবছেন একরকম, আর আসলে উনি কাজ করলেন তার একেবারে উল্টো৷ এক্ষেত্রে আপনি একেবারে বিভ্রান্ত৷
৩. অনেক ছোটখাট বিষয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন সঙ্গী৷ আপানকে স্নেহের বার্তা পাঠাচ্ছেন, কিংবা সফলতায় অভিনন্দন জানাচ্ছেন৷ কিন্তু যেই সম্পর্ককে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা আসে তখনই পিছিয়ে যান তিনি৷
advertisement
৪. ব্রেডক্রাম্বিং সম্পর্কে থাকলে ভীষণ বিরক্তিকর একটি অভিজ্ঞতা হল সঙ্গী যখন ফোন কিংবা মেসেজের উত্তর দেয় না৷ বারবার ফোন কিংবা মেসেজ করা সত্ত্বেও কোনও জবাব আসে না অপর মানুষটির কাছ থেকে৷ এই আচরণ বোঝায় আপনার অনুভূতির গুরুত্ব অপর মানুষটির কম৷
advertisement
৫. দুটি মানুষের ঠিকঠাক সংযোগ তৈরি হয় না৷ আপনার সঙ্গীর আচরণ কিংবা কোনও কাজ হয়তো আপনার কষ্টের কারণ হচ্ছে৷ কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত সেই মানুষটি৷ এটি আপনার আবেগে আঘাত দিতে পারে৷
৬. আপনার প্রতিশ্রুতি বদ্ধ নয়৷ এক্ষেত্রে জীবনে অন্য ব্যক্তির থাকার সম্ভাবনাও প্রবল৷
advertisement
৭. ব্রেডক্রাম্বিং রিলেশনে থাকলে আপনার সঙ্গী খোলাখুলি আপনাদের সম্পর্ক নিয়ে কথা বলতে নাও চাইতে পারেন৷ প্রতিশ্রুতির জায়গা থেকে সরে যেতে চাইবে৷
৮. কথায় মনে হবে যেন আপনার অনেক যত্ন নেন সঙ্গী৷ কিন্তু সবচেয়ে কঠিন সময়ে পাশে পাবেন না তাকে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 12, 2023 4:07 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship problems: বারবার ফোন কিংবা মেসেজের জবাব দিচ্ছে না সঙ্গী! জানেন সম্পর্কের কোন ‘জটিল’ অবস্থায় আছেন?











