advertisement

বঙ্গ ছাড়াও ভিন রাজ্যের পুজো: বেড়াতে গিয়েও মিস হবে না অষ্টমীর অঞ্জলি আর পুজোর ভোগ!

Last Updated:

Durga Puja 2021: জেনে নেওয়া যাক, দেশের কোন কোন জায়গায় মহাসাড়ম্বরে দুর্গাপুজো হয়৷

places where you can  see gala durga puja celebrations and travel
places where you can see gala durga puja celebrations and travel
#কলকাতা:  করোনা আর লকডাউনের জেরে ঘরে বসে হাঁপিয়ে উঠছেন বেশির ভাগ মানুষই৷ কেউ কেউ দূরে কোথাও না-গিয়ে কাছে পিঠে ঘুরেই একঘেয়ে জীবনের স্বাদ বদল করে নিচ্ছেন৷ কিন্তু এ বার করোনা টিকার দুটো ডোজ নিয়ে ফেলেছেন অনেকেই৷ ফলে বিধিনিষেধের গেরো খানিকটা হলেও শিথিল৷ তার মধ্যে আবার দুর্গাপুজোর লম্বা ছুটি৷ তাই এই সুযোগকে কাজে লাগিয়ে ঘুরে আসা যেতে পারে দেশের আনাচে-কানাচে৷ পুজোর সপ্তাহে ঘুরতে গেলে তো কথাই নেই! বাংলা ছাড়াও অন্য রাজ্যে পুজোর স্বাদ নেওয়া যাবে অনায়াসে৷ সঙ্গে অষ্টমীর অঞ্জলি তো মাস্ট! তাই জেনে নেওয়া যাক, দেশের কোন কোন জায়গায় মহাসাড়ম্বরে দুর্গাপুজো হয়৷
পশ্চিমবঙ্গ:
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধুমধাম করে দুর্গাপুজো পালিত হয়৷ ফলে রাজ্যের গ্রাম-মফস্বল, শহর- এ সবই আলোয় সেজে ওঠে৷ এখানে দেবীপক্ষ শুরু হলেই ঢাকে কাঠি পড়ে যায়৷ কলকাতার পুজোর মূল আকর্ষণ হচ্ছে- বড় বড় থিমের পুজো৷ এ ছাড়া, নজরকাড়া আলোক-সজ্জা, মণ্ডপ-সজ্জা তো আছেই৷ সাধারণত মহালয়ার দিনই কলকাতার বেশির ভাগ হেভিওয়েট পুজোর উদ্বোধন হয়ে যায়৷ ফলে মহালয়ার পর থেকেই দর্শনার্থীদের ঢল নামতে শুরু করে৷ কিন্তু বর্তমানে করোনা মহামারীর জেরে হাই কোর্টের নির্দেশে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে৷ অন্য দিকে মফস্বলে আজকাল ছোট করে হলেও থিমের পুজো হয়৷ সেখানে কলকাতার মতো ততটা জাঁকজমক অবশ্য থাকে না৷ আর গ্রামের পুজোয় যেন একটা সাবেকি আর ঘরোয়া ব্যাপার থাকে৷ তাই অনেকেই সুদূর গ্রামের পুজোর টানে ছুটে যান৷ পুজোর কয়েকটা দিন গ্রামেই কাটিয়ে আসেন৷ আবার কেউ কেউ রাজবাড়ির পুজো দেখতে এবং সেখানে অংশ নিতে পছন্দ করেন৷ সে ক্ষেত্রে কলকাতার বিভিন্ন রাজবাড়ি এবং মফস্বল অথবা গ্রামের রাজবাড়িগুলিতেও তাঁরা পুজো দেখতে চলে যেতে পারেন৷ আর পুজো দেখার পাশাপাশি এই কয়েকটা দিন রসনাতৃপ্তি হোক নানা খাবারে৷
advertisement
advertisement
অসম:
পশ্চিমবঙ্গের মতো অসমেও মোটামুটি সমস্ত জায়গায় দুর্গাপুজো হয়৷ আর অন্য রাজ্যে গিয়ে যদি কেউ অন্য রকম ভাবে পুজোটা কাটাতে চান, তা হলে তিনি সোজা গুয়াহাটি পৌঁছে যেতে পারেন৷ কারণ এখানে দারুণ সব মণ্ডপ, সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাওয়া যাবে৷ গুয়াহাটি ছাড়াও অসমের অন্যান্য জেলায় গিয়েও পুজো দেখা যেতে পারে৷ আর অসমে গিয়ে সেখানকার স্থানীয় খাবার-দাবার ট্রাই করতে ভুললে চলবে না!
advertisement
দিল্লি:
পুজোর মধ্যে যদি উত্তর ভারত যাওয়ার প্ল্যান থাকে, তা হলে দিল্লিতে পুজোটা কাটিয়ে যেতে পারেন৷ আর দিল্লির দুর্গাপুজো মানেই বাঙালি পাড়া চিত্তরঞ্জন পার্ক৷ এখানকার পুজোয় কিছুটা হলেও কলকাতার ছোঁয়া পাওয়া যাবে৷ কারণ এই অঞ্চলে জায়গায় জায়গায় দুর্গাপুজো হয়৷ আর সেখানে দর্শনার্থীদের ঢল চোখে পড়বে৷ এমনকি ভোগ খেতে চাইলে সেটাও খাওয়া যেতে পারে৷ আর যদি বাঙালি খাবার খেতে ইচ্ছে করে, তা হলেও চিন্তা নেই৷ এখানে প্রচুর বাঙালি রেস্তোরাঁ আছে, ফলে সেখানেও কবজি ডুবিয়ে খাওয়া যেতে পারে৷ আর দশমীর দিন দিল্লিতে থাকলে অবশ্যই ঘুরে আসতে পারেন রামলীলা ময়দানে৷ কারণ ওখানে দশেরা উপলক্ষে রাবণের কুশপুতুল দাহ করা হয়৷
advertisement
বারাণসী:
বারাণসী বেনারস আর কাশী নামেও পরিচিত৷ আসলে এক সময় প্রচলিত ছিল, কাশী হচ্ছে বাঙালিদের দ্বিতীয় বাড়ি৷ ফলে এখানে যে দুর্গাপুজো কতটা ধুমধাম করে পালিত হয়, সেটা আর আলাদা করে বলে দিতে হয় না৷ তবে উত্তরপ্রদেশে গঙ্গার তীরবর্তী এই অঞ্চলে দুর্গাপুজোর পাশাপাশি দশেরাও পালিত হয়৷ পুজোর সময় এখানে কাটালে দেখা যাবে, ছোট ছোট বাচ্চারা রাম, লক্ষ্মণ, হনুমান, সীতা সেজে ঘুরছে৷ সারা দেশের বহু মানুষ এই সময়টা বারাণসীতে কাটাতে পছন্দ করেন৷
advertisement
মুম্বই:
মুম্বইয়েও প্রচুর বাঙালির বাস৷ ফলে বোঝাই যাচ্ছে, বাণিজ্যনগরীতেও জাঁকজমকের সঙ্গে দুর্গাপুজো হয়৷ আসলে এক সময় মুম্বইয়ের প্রবাসী বাঙালিদের হাত ধরেই এখানে পুজো শুরু হয়েছিল৷ কারণ তখন পুজোয় হয় তো তাঁদের ঘরে ফেরা হত না৷ এখানকার পুজোতেও মণ্ডপ, আলোক-সজ্জা হয় দেখবার মতো৷ ফলে প্যান্ডেল হপিংয়ের মজাও পাওয়া যাবে মুম্বইয়ে৷ শুধু তা-ই নয়, প্যান্ডেল হপিংয়ে গিয়ে কোনও মণ্ডপে হয় তো দেখা পেয়ে যেতে পারেন আপনার পছন্দের তারকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বঙ্গ ছাড়াও ভিন রাজ্যের পুজো: বেড়াতে গিয়েও মিস হবে না অষ্টমীর অঞ্জলি আর পুজোর ভোগ!
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement