advertisement

Pet Care: মাত্র ৫ টাকায় মিলবে আপনার পোষ্যের সব শারীরিক সমস্যার সমাধান! জানুন বিশদে

Last Updated:

Pet Care: বাড়িতে বিড়াল অথবা কুকুর রয়েছে। তার বিভিন্ন অসুখের সমাধান নিয়ে চিন্তায় আছেন। অথবা কোথায় ভ্যাকসিন দেবেন তা নিয়ে চিন্তায় আছেন। তাহলে আপনি মাত্র ৫ টাকা খরচ করেই সব সমস্যার সমাধান করতে পারবেন।

কুকুরের ভ্যাকসিন দেওয়া হচ্ছে 
কুকুরের ভ্যাকসিন দেওয়া হচ্ছে 
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: বাড়িতে বিড়াল অথবা কুকুর রয়েছে? তার বিভিন্ন অসুখের সমাধান নিয়ে চিন্তায় আছেন? অথবা কোথায় ভ্যাকসিন দেবেন তা নিয়ে চিন্তায় আছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর, মাত্র ৫ টাকা খরচ করলেই সব সমস্যার সমাধান হবে।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সরকারি নির্দেশনামা অনুযায়ী প্রতিটি প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে প্রাণী চিকিৎসার জন্য রয়েছে ব্যবহারিক চার্জ।সেই চার্জ অনুযায়ী বড় প্রাণী, গরু বাছুর মহিষ, দেশি বিড়াল অথবা কুকুরের জন্য আপনি যদি সপ্তাহে ৫ টাকা করে জমা দেন, তাহলে ওই সপ্তাহের মধ্যে আপনার পোষ্যের সমস্ত ওষুধ ও টিকা বিনামূল্যে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন : ১৪ জুন কোন রাশির কপালে কী আছে? রাশি মিলিয়ে জানুন শুভ অশুভ ফলাফল
তবে বিদেশি পোষ্য কুকুরের জন্য সপ্তাহে লাগবে ২০ টাকা। ছোট প্রাণী ছাগল অথবা ভেড়ার জন্য লাগবে ২ টাকা। খাঁচায় পোষা পাখির জন্য লাগবে এক টাকা। এই চার্জ প্রতি সপ্তাহে দিলে আপনার পোষ্যের যখন যে সমস্যাই হোক, তার জন্য ওষুধ ও অন্যান্য সবকিছুর ব্যবস্থা করবে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। তাহলে আর অপেক্ষা কিসের? খোঁজ নিন আপনার নিকটবর্তী প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pet Care: মাত্র ৫ টাকায় মিলবে আপনার পোষ্যের সব শারীরিক সমস্যার সমাধান! জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement