advertisement

Rules For Eating Mithai: দীপাবলিতে মিষ্টিমুখেও বাড়বে না ওজন! এও সম্ভব? জানুন পুষ্টিবিদের বলে দেওয়া উপায়

Last Updated:

Rules For Eating Mithai: মিষ্টি খেলেই ভয় থাকে ওজন বেড়ে যাওয়ার। সে বিষয়ে চিন্তা করতে নিষেধ করছেন ডায়েটিশিয়ান রুজুতা দ্বিবেকর

নানা স্বাদের মিষ্টির সম্ভার সাজিয়ে অপেক্ষা করে পশরা
নানা স্বাদের মিষ্টির সম্ভার সাজিয়ে অপেক্ষা করে পশরা
পার্বণ মানেই মিষ্টিমুখ। দীপাবলি মানেই কড়াপাক, নরমপাক, ড্রাই ফ্রুটস-সহ হাজারো খাবারের লোভনীয় হাতছানি। লাড্ডু, জিলিপি, কাজুবরফি, গোলাপজাম, চকোলেট-সহ নানা স্বাদের মিষ্টির সম্ভার সাজিয়ে অপেক্ষা করে পশরা।
কিন্তু মিষ্টি খেলেই ভয় থাকে ওজন বেড়ে যাওয়ার। সে বিষয়ে চিন্তা করতে নিষেধ করছেন ডায়েটিশিয়ান রুজুতা দ্বিবেকর। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কীভাবে মিষ্টি খেয়েও ওজন না বাড়িয়ে থাকা যায়।
রুজুতার মতে-
advertisement
# বাড়িতে তৈরি ট্র্যাডিশনাল মিষ্টি খেতে হবে বেশি করে। লাড্ডু, কাজুবরফি, হালুয়া, ক্ষীর খাওয়া যেতে পারে। ফিউশন সন্দেশ থেকে পাল্লা ভারী বাড়িতে তৈরি মিষ্টির দিকেই।
advertisement
advertisement
# একা থাকার সময় বা মনখারাপ করে বসে থাকার সময় মিষ্টি খেতে নিষেধ করছেন রুজুতা। তাঁর মতে, মিষ্টি খেতে হবে সকলের সঙ্গে আনন্দের মুহূর্তে। প্রাতরাশে কাজুবরফি, লাঞ্চে হালুয়া বা ক্ষীর এবং স্ন্যাক্সে কাজু কাটলি খাওয়া যেতে পারে।
# যতই লোভ বা ইচ্ছে থাকুক, রুজুতার মতে রোজ মিষ্টি খেতে হবে একটি করে। খুব বেশি হলে সকালে একটি, সন্ধ্যায় আরও একটি খাওয়া যেতে পারে। তার বেশি নয়। চকোলেট ব্রাউনির মতো মিষ্টির লোভ সংবরণ করতে বলছেন রুজুতা।
advertisement
সেলেব্রিটি এই ডায়েটিশিয়ানের মতে, দীপাবলিতে মিষ্টি সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে না। নিয়ম মেনে খেতে হবে। তাহলে মিষ্টিমুখ হবে। আবার অতিরিক্ত অনিয়মের ভয়ও থাকবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rules For Eating Mithai: দীপাবলিতে মিষ্টিমুখেও বাড়বে না ওজন! এও সম্ভব? জানুন পুষ্টিবিদের বলে দেওয়া উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement