advertisement

Man cries non stop for a week: রেকর্ডের লোভে টানা ৭ দিন কেঁদে দৃষ্টিশক্তি হারালেন যুবক

Last Updated:

Man cries non stop for a week: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য টানা ৭ দিন ধরে কেঁদে গিয়েছেন তিনি

অভিনব কাজ করেছেন তিনি
অভিনব কাজ করেছেন তিনি
রেকর্ড বইয়ে নাম তোলার জন্য কেরামতি বা কসরতের কসুর করেন না অনেকেই৷ সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন নাইজেরিয়ার এক বাসিন্দা৷ অভিনব কাজ করেছেন তিনি৷ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য টানা ৭ দিন ধরে কেঁদে গিয়েছেন তিনি৷
বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, নাইজেরিয়ার টেম্বু এবেরে এক সপ্তাহ লাগাতার কেঁদে যাওয়ার চেষ্টা করেন৷ কারণ তিনি অশ্রুবর্ষণের ক্ষেত্রে রেকর্ড করতে চেয়েছিলেন৷ ফলস্বরূপ মাথাযন্ত্রণা, চোখমুখ ফুলে ওঠার মতো উপসর্গ দেখা দেয়৷ এখানেই শেষ নয়৷ তিনি প্রায় ৪৫ মিনিটের জন্য দৃষ্টিশক্তিও হারান৷
টেন্বু একাই নন৷ পরিসংখ্যান বলছে, নাইজেরিয়ার বহু মানুষ বছরভর চেষ্টা করেন রেকর্ডভাঙা নানা ধরনের কীর্তির নজির রাখতে৷ সম্প্রতি আরও এক নাইজেরিয়ান রন্ধনশিল্পী অভিনব কাজের নজির রেখেছেন৷ তিনি ১০০ ঘণ্টা ধরে রান্না করে যান৷ কারণ তাঁর ইচ্ছে ছিল নাইজেরিয়ান খাবারকে বিশ্বমঞ্চে তুলে ধরা৷ সেলেব্রিটি, এমনকি দেশের ভাইস প্রেসিডেন্টও তাঁকে উৎসাহিত করেন৷
advertisement
advertisement
২৬ বছর বয়সি এই শ্যেফ টানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট ধরে রান্না করে গিয়েছিলেন৷ তাঁর কীর্তিতে ভেঙে যায় ২০১৯ সালে ভারতে তৈরি পুরনো রেকর্ড৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Man cries non stop for a week: রেকর্ডের লোভে টানা ৭ দিন কেঁদে দৃষ্টিশক্তি হারালেন যুবক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement