advertisement

রজনীকান্তের স্টাইলে ধোসা বানাচ্ছেন মুম্বইয়ের ব্যক্তি, মুহূর্তেই ভাইরাল ভিডিও!

Last Updated:

গরম চাটুতে ধোসার উপরে খুন্তি বসিয়ে ভয়ঙ্কর গতিতে একের পর এক টুকরো কেটে চলেছেন তিনি।

#মুম্বই: দিনকয়েক আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ফ্লাইং ধোসাওয়ালা। এবার দোসা বানানো আর পরিবেশনে কেরামতি দেখিয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন আরেক জন। মুম্বইয়ের দাদর এলাকায় এবার নজর কাড়ছে মুট্টু দোসা কর্নার (Muttu Dosa Corner)। এখানে ধোসা পরিবেশন করা হয় রজনীকান্ত স্টাইলে।
সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) শুরু থেকেই তাঁর অনুপ্রেরণা। তাই খানিকটা রজনীকান্তের কায়দাতেই ধোসা বানিয়ে পরিবেশন করেন মুট্টু দোসা কর্নারের মালিক। গরম চাটুতে ধোসার উপরে খুন্তি বসিয়ে ভয়ঙ্কর গতিতে একের পর এক টুকরো কেটে চলেছেন তিনি। এক পলকেই প্লেটে সেই ধোসা তুলে নিয়ে একদম ফিল্মি কায়দায় সহকারীর দিকে বাড়িয়ে দিচ্ছেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর এই কাজের গতি দেখে রীতিমতো অবাক ধোসা খেতে আসা মানুষজন। প্রায় ৩০ বছরের পুরোনো রজনীকান্তের এই ফ্যানের দোকানে তাই এখন মানুষের ঢল নামে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ভিড় যেন ক্রমেই বেড়ে চলেছে। প্রচুর মানুষ ধোসাওয়ালার এই স্টাইল দেখেই প্রথমে আকৃষ্ট হন। পরে ধোসার অর্ডার দেন।
advertisement
advertisement
স্ট্রিট ফুড রেসিপিজ (Street Food Recipes)-এর Facebook পেইজে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। তার পর থেকে ভাইরাল হতে শুরু করে ভিডিওটি। Facebook ছাড়াও একাধিক সোশ্যাল মিডিয়ায় ধোসাওয়ালার এই ভিডিও শেয়ার করা হয়েছে। এ পর্যন্ত ৭৭ মিলিয়নের বেশি ভিউজ রয়েছে ভিডিওটিতে। ১.৫ মিলিয়নের বেশি লাইক ও কমেন্ট পড়েছে। ধোসাওয়ালার কেরামতি দেখে মুগ্ধ নেটিজেনরা। তা স্পষ্ট হয়েছে কমেন্ট বক্সে।
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ব্যাপক মাত্রায় ভাইরাল হয়েছিল মুম্বইয়ের ফ্লাইং ধোসা। দক্ষিণ মুম্বইয়ের মঙ্গলদাস মার্কেটের শ্রী বালাজি ধোসা নামের দোকানের এই মালিক শূন্যে ধোসা উড়িয়ে লোকজনের প্লেটে পরিবেশন করেন। এই দোকানে ফ্রাইং প্যান থেকে ধোসা সোজা শূন্যে পাড়ি দেয়। তার পর নেমে আসে মানুষজনের প্লেটে। আর অবলীলায় এই কাজ করে থাকেন ধোসাওয়ালা। বেশিরভাগ সময়ে ক্রেতাদের প্লেটের দিকেও তাকান না তিনি। ধোসা বানিয়ে শূন্যে ছুড়ে দেন। আর পাশে থাকা সহকারী প্লেট বাড়িয়ে তা ধরে নেন। সম্প্রতি, স্ট্রিট ফুড রেসিপিজ (Street Food Recipes) Facebook পেইজের মাধ্যমেই এই ধোসাওয়ালার ভিডিও শেয়ার করা হয়েছিল। ক্যাপশানে লেখা ছিল- 'সার্ভিং ধোসা লাইক এ বস'!
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রজনীকান্তের স্টাইলে ধোসা বানাচ্ছেন মুম্বইয়ের ব্যক্তি, মুহূর্তেই ভাইরাল ভিডিও!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement