advertisement

কোভিড পরবর্তী সময়ে সতর্ক থাকুন, ফুসফুস সুস্থ-সতেজ রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম

Last Updated:

দৈনন্দিন জীবনধারা সামান্য কিছু বদল ফুসফুসকে সুস্থ করতে পারে ৷ কোভিড পরবর্তী সময়ে ফুসফুসকে ভাল রাখতে হলে ছাড়তে হবে তামাক সেবন ও মদ্যপানের মত অভ্যাস ৷

কলকাতা: কোভিড-এর কারণে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ফুসফুস ৷ কোভিডজনিত কারণে স্থায়ী ভাবে ফুসফুসের সমস্যায় ভুগছেন অনেকেই ৷ মানব দেহের শ্বাস-প্রশ্বাস চালু রাখাই ফুসফুসের প্রধান কাজ ৷ কোভিডের কারণে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস-সহ নানা সমস্যা স্থায়ী ভাবে ক্ষতি করেছে ফুসফুসের ৷ এ ক্ষেত্রে দৈনন্দিন জীবনযাত্রায় সামান্য কিছু বদল ফুসফুসকে সুস্থ করতে পারে ৷ কোভিড পরবর্তী সময়ে ফুসফুসকে ভাল রাখতে হলে বদল করতে হবে তামাক সেবন ও মদ্যপানের মত অভ্যাস ৷
ব্যায়াম- প্রতিদিন ব্যায়াম করলে ভাল থাকে ফুসফুস ৷ এমনকী, কোভিডের কারণে তৈরি হওয়া ফুসফুস জনিত সমস্যা থেকেও উপশম মিলতে পারে ৷
ব্যায়াম করলে অন্যান্য অঙ্গের মত ফুসফুসেরও ক্ষমতা বাড়ে ৷ নিয়মিত এক্সারসাইজ করলে মিটতে পারে শ্বাসকার্যজনিত সমস্যা ৷  তাই রোজ এক্সারসাইজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷
advertisement
advertisement
ভাল খাবার- ভাল ও পুষ্টিকর খাবার খেলে ফুসফুসকে ভাল রাখা যায় ৷ ফুসফুসকে ভাল রাখতে হলে প্রতিদিন ডায়েটে রাখতে হবে ফল, বাদাম, সবজি , ডাল জাতীয় খাবার ৷ বেশি করে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার খেলে ভাল থাকে রেসপিরেটরি সিস্টেম ৷
advertisement
রোজ ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার কোভিড জনিত ফুসফুসের সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে ৷ এছাড়াও ভিটামিন ডি যুক্ত খাবার খেলেও ভাল রাখা যাবে ফুসফুসকে ৷ ডিম, মাছ, মাংস থেকে পাওয়া যাবে ভিটামিন ডি ৷ কাজু, আখরোট, পেস্তা, চিনাবাদাম ইত্যাদি থেকে পাওয়া যায় প্রচুর পরিমান ভিটামিন 'ই, খনিজ লবণ ও ওমেগা-৩ ফ্যাটি এসিড তাই এই সমস্ত খাবার ফুসফুসে অক্সিজেন সরবরাহ এবং প্রদাহজনিত সমস্যা রোধ করতে সাহায্য করে।
advertisement
সিগারেট ত্যাগ- তামাক সেবন করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস ৷ নিয়মিত তামাক সেবন করলে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় ৷ ফুসফুসকে ভাল রাখতে গেলে তামাক সেবন ছাড়তে হবে ৷ তামাক সেবনের ফলে বাড়তে পারে কোভিডজনিত ফুসফুসের সমস্যাও ৷ সিওপিডি ,অ্যাস্থমা-সহ একাধিক রোগের সম্ভাবনা বাড়ে তামাক সেবনের ফলে ৷ তাই স্থায়ী ভাবে ফুসফুসকে সুস্থ রাখতে ত্যাগ করতে হবে তামাক সেবনের অভ্যাস ৷
advertisement
মদ্যপান - নিয়মিত মদ্যপান করলে একাধিক রোগের সৃষ্টি হয় ৷ মদ্যপানের ফলে সবথেকে বেশি ভাবে ক্ষতি হয় লিভারের ৷ মদ্যপানের ফলে ফুসফুসেও বিভিন্ন সমস্যা দেখা যায় ৷ তাই ফুসফুস ভাল রাখতে গেলে নিয়মিত মদ্যপান করা আজই ছাড়তে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কোভিড পরবর্তী সময়ে সতর্ক থাকুন, ফুসফুস সুস্থ-সতেজ রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement